Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Animal Attack Video: বিশাল ষাঁড়কে অত্যাচার করছিল ৩ জন যুবক, তারপর ষাঁড়টি প্রতিশোধ নিল এইভাবে

Updated :  Saturday, December 31, 2022 1:44 PM

আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও।

মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন পশুপাখির ভিডিও। পোষ্যদের অবাক করা কীর্তি মন জয় করে নেয় নেট নাগরিকদের। তবে মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন সাপের ভিডিও। আবার কখনও ভাইরাল হয় বন্য পশুর অবাক করা কার্যকলাপ। বেশিরভাগ মানুষ চোখের পলক ফেলতে পারেন না সিংহ, চিতা, প্যান্থার, কুমিরের মতো প্রাণীদের ভিডিও দেখার সময়। তবে সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে একটি ষাঁড়ের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে চক্ষু চড়কগাছ হতে পারে আপনারও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে কয়েকটি যুবক একটি বিশাল বড় ষাঁড়কে মাটিতে চেপে ধরে তাকে অত্যাচার করছে। দুজন যুবক ওই ষাঁড়ের মুখের দিক চেপে ধরেছে এবং একজন লেজের দিক চেপে ধরে তার সাথে রসিকতা করছে। কিন্তু এতে বেশ রেগে যায় ওই ষাঁড়টি। যুবকগুলি ষাঁড়টিকে ছেড়ে একটি উঁচু জায়গায় উঠে গেলে, রাগান্বিত ষাঁড়টি সিং দিয়ে ওই জায়গা গুতানোর চেষ্টা করে। ভিডিওর শেষে ষাঁড়টির রাগ দেখে রীতিমতো ভয় পেয়ে যাবেন আপনিও।

রাগান্বিত ষাঁড়টি ছেলেদের নিচে নামার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে। তবে অনেকক্ষণ পরেও না নামলে ষাঁড়টি তার পথে চলে যায়। beautiful_new_pix নামের হ্যান্ডেল দিয়ে মজার এই ভিডিওটি ইনস্টাগ্রামেও শেয়ার করা হয়েছে। ভিডিওটি নেটিজেনরা অনেক পছন্দ করেছেন। প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন এবং লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন।