Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অনুষ্কা করলেন বিজ্ঞাপনের শুটিং, সবুজ গাউনে স্পষ্ট বেবি বাম্প

Updated :  Monday, November 23, 2020 10:12 AM

সম্প্রতি অভিনেত্রী অনুষ্কা শর্মা গর্ভবতী হওয়ার পর করলেন প্রথম কমার্শিয়াল শুট। শুটিং স্পট থেকে অনুষ্কার পিআর টিম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বেশ কিছু ফটো। এই ফটোগুলিতে অনুষ্কার পরনে রয়েছে সবুজ গাউন, মুখে ছিল মাস্ক। এই পোশাকে অনুষ্কাকে অপূর্ব সুন্দরী লেগেছে। ফটোগুলিতে অনুষ্কার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু মাতৃত্ব অনুষ্কাকে আরো গ্ল‍্যামারাস করে তুলেছে। অনুষ্কার ফটোগুলি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। অনুষ্কাকে নেটিজেনরা অনেক শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন। এই কমার্শিয়াল শুটের সময় মেক-আপ রুম থেকে অনুষ্কা ইন্সটাগ্রামে নিজের পার্সোনাল প্রোফাইলে শুটের জন্য নিজের রেডি হওয়ার ফটো পোস্ট করে অনুরাগীদের ‘হাই’ বলেন।

অনুষ্কা করলেন বিজ্ঞাপনের শুটিং, সবুজ গাউনে স্পষ্ট বেবি বাম্প

চলতি বছরের অগষ্ট মাসে অনুষ্কার প্রেগনেন্সির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরাট ও অনুষ্কা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের কয়েকটি ফটো শেয়ার করে লিখেছিলেন, খুব তাড়াতাড়ি তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন এবং 2021 সালের জানুয়ারি মাসে আসতে চলেছে নতুন অতিথি। সেই ফটোগুলিতে অনুষ্কার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। যথারীতি বলিটাউন ও ক্রিকেট মহল থেকে আসতে শুরু করে শুভেচ্ছাবার্তা। নেটিজেনরাও শুভেচ্ছা জানান বিরাট, অনুষ্কাকে।

অনুষ্কা করলেন বিজ্ঞাপনের শুটিং, সবুজ গাউনে স্পষ্ট বেবি বাম্প

দীর্ঘদিন সম্পর্কে থাকার পর 2017 সালের 11 ই ডিসেম্বর ইটালির তাস্কানিতে ঘরোয়া অনুষ্ঠান করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। বিরাট-অনুষ্কার রসায়ন সোশ্যাল মিডিয়ায় বরাবর চর্চার বিষয় হয়ে উঠেছে। প্রেগনেন্ট হওয়ার পর কিছু দিন আগে কালো রঙের সুইমিং কস্টিউমে নিজের ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অনুষ্কা। সেই ফটোটি যথেষ্ট ভাইরাল হয়েছিল। সম্প্রতি পিতৃত্বকালীন ছুটি নিয়ে দুবাই থেকে ভারতে ফিরে এসেছেন বিরাট। এই মুহূর্তে বিরাট ও অনুষ্কা একসঙ্গেই সময় কাটাচ্ছেন।