Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শীঘ্রই মা হবেন, গর্ভাবস্থায় বাবার সঙ্গে রাস্তায় বেরোলেন অনুষ্কা শর্মা, ভাইরাল ছবি

Updated :  Friday, December 18, 2020 6:29 PM

সময় ক্রমশ এগিয়ে আসছে।  অভিনেত্রী অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা 2021 সালের  জানুয়ারি মাসে। পিতৃত্বকালীন ছুটি নিয়ে এই মুহূর্তে বিরাট রয়েছেন অনুষ্কার কাছে। কিন্তু পৃথিবীর প্রতিটি মেয়ের কাছেই এই সময়টা একটু অন্যরকম। মনের মধ্যে কখনও জমাট বাঁধে আশঙ্কা। অনেক সময় মুড সুইং হয়। এই কারণে হবু মায়েরা বরাবর নিজেদের কাজে ব্যস্ত রাখতে পছন্দ করেন। আগেকার দিনে  মেয়েরা বাইরে কাজে না বেরোলেও এইসময় ঘরের মধ্যে বিভিন্ন হালকা কাজ করতেন। পরিবারের সদস্যদের সঙ্গে তাঁরা সময় কাটাতেন। এখনও তার ব্যতিক্রম হয় না।  যেসব মায়েরা বাইরে কাজ করেন, তাঁরা বাইরে নিজেদের কাজের মধ্যে ব্যস্ত রাখতেন। মা সুস্থ থাকলে সন্তানও সুস্থ থাকবে। অনুষ্কাও ব‍্যতিক্রম নন। তিনিও নিজেকে শুটিং-এর মাঝে ব্যস্ত রাখছেন। এই মুহূর্তে অনুষ্কা তাঁর বাবা-মায়ের সঙ্গেও সময় কাটাচ্ছেন।  সম্প্রতি অনুষ্কার বাবা অনুষ্কাকে নিয়ে রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন। সাদা ম্যাটারনিটি ড্রেস ও ব্লু ডেনিম জ‍্যাকেট এবং পায়ে সাদা স্নিকার্স পরে হাঁটতে বেরিয়েছিলেন অনুষ্কা। অনুষ্কার মুখে ছিল মাস্ক। শরীরের ভার বাড়লেও সাবলীলভাবে হাঁটছিলেন অনুষ্কা। অনুষ্কার হাঁটতে বেরোনোর ছবি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে।  নেটিজেনরা আবার ‘প্রেগা ফ্যাশন’ নামে নতুন একটি নাম উদ্ভাবন করেছেন মাতৃত্বকালীন সময়ে কাজে ব্যস্ত থাকাকে বর্ণনা করতে।  কিন্তু একটু নেট দুনিয়ার বাইরে বেরিয়ে দেখলে সবাই জানতে পারবেন ‘প্রেগা ফ্যাশন’ বলে কিছুর অস্তিত্ব আদৌ নেই। একটি মেয়ে যখন মা হন তখন সন্তানকে সুস্থ রাখতে তাঁকেও যথেষ্ট অ্যাকটিভ থাকতে হয় এবং এই কনসেপ্ট আজকের নয়, জীবজগৎ যেদিন থেকে সৃষ্টি হয়েছিল, সেদিন থেকেই এটি প্রচলিত রীতি।

চলতি বছরের অগষ্ট মাসে অনুষ্কার প্রেগনেন্সির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরাট ও অনুষ্কা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের কয়েকটি ফটো শেয়ার করে লিখেছিলেন, খুব তাড়াতাড়ি তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন এবং 2021 সালের জানুয়ারি মাসে আসতে চলেছে নতুন অতিথি।  সেই ফটোগুলিতে অনুষ্কার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল।  যথারীতি বলিটাউন ও ক্রিকেট মহল থেকে আসতে শুরু করে শুভেচ্ছাবার্তা।  নেটিজেনরাও শুভেচ্ছা জানান বিরাট, অনুষ্কাকে।

দীর্ঘদিন সম্পর্কে থাকার পর 2017 সালের 11 ই ডিসেম্বর ইটালির তাস্কানিতে ঘরোয়া অনুষ্ঠান করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। বিরাট-অনুষ্কার রসায়ন সোশ্যাল মিডিয়ায় বরাবর চর্চার বিষয় হয়ে উঠেছে।  প্রেগনেন্ট হওয়ার পর কিছু দিন আগে কালো রঙের সুইমিং কস্টিউমে নিজের ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অনুষ্কা। সেই ফটোটি যথেষ্ট ভাইরাল হয়েছিল।