Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

খোলা আকাশের নীচে দুধ সাধা পোশাকে পাঞ্জাবি গানে কোমর নাচালেন স্বপ্না, মুগ্ধ ভক্তরা

Updated :  Sunday, June 5, 2022 7:46 AM

অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে বেশ পরিচিত, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি ইউটিউবের মাধ্যমে তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই সূত্র ধরেই চর্চায় স্বপ্না চৌধুরী।

সোশ্যাল মিডিয়ার পাতায় কম অ্যাক্টিভ নন তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। সম্প্রতি ‘নাভ হরিয়ানভি’ নামক ইউটিউব চ্যানেলের মাধ্যমেই ভাইরাল হয়েছে অভিনেত্রীর এই ভিডিওটি।

সাতমাস আগে এই ইউটিউব চ্যানেল থেকে অভিনেত্রীর এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যা ৪ লাখের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দুধ সাদা আনারকলিতে বারান্দায় নৃত্য পরিবেশন করেছেন স্বপ্না চৌধুরী। তিনি যে নিঃসন্দেহে দুর্দান্ত নেচেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। তাকে জনপ্রিয় পাঞ্জাবি গান ‘পাতলি কামার’এর তালে কোমর দোলাতে দেখা গিয়েছে। সম্প্রতি অভিনেত্রী নিজের এই নাচের ভিডিওর সূত্র ধরেই চর্চায় উঠে এসেছেন নেটিজেনদের মাঝে। প্রশংসিতও হয়েছেন নেটনাগরিকদের একাংশের মধ্যে।