Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফাঁকা রেলস্টেশনে ‘বাদশাহ’র ‘জুগনু’ গানে অসাধারণ নাচ এক কিশোরী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, December 7, 2021 7:53 AM

বর্তমান প্রজন্মের কাছে রিল ভিডিও বানানোটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলির মধ্যে ইনস্টাগ্রাম তরুণ প্রজন্মের কাছে পছন্দের। তারা নিজেদের অবসরের বেশিরভাগটাই ব্যয় করেন এই রিল ভিডিও বানাতে। ইনস্টারিল বানিয়েই অনেকে পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। প্রতিদিন প্রতিমুহূর্তে কোন না কোন রিল ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তেমনই একটি রিল ভিডিও মনে ধরেছে নেটিজেনদের।

সম্প্রতি কৃত্তিকা নামের একটি মেয়ে আবারো বলিউডের বাদশাহ’এর ট্রেন্ডিং ‘জুগনু’ গানে রেলস্টেশনে নেচে ভাইরাল হলেন। তিনি চেন্নাইয়ের বাসিন্দা। সম্ভবত তিনি কোথাও একটা যাচ্ছিলেন, যাওয়ার সময়ই মধ্যরাতে কোন এক স্টেশনে নেমেই এই ভিডিওটি বানিয়েছেন তিনি। তার পরনে ছিল ছাই রঙের টি শার্ট, কালো জিন্স ও কালো রঙের একটি শ্রাগ। চুলে লাগানো ছিল একটি ক্ল্যাচার। এই পোশাকে রেলস্টেশনে তিনি আরো একটি রিল ভিডিও বানিয়েছিলেন সেটা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যাবে। সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়, ৩৭ হাজারেরও বেশি।

আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। তারা তাদের বেশিরভাগ সময়টাই ব্যয় করেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বিনোদন মাধ্যম হওয়ার পাশাপাশি বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া নিজের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যমঘটও বটে। এখন মানুষ নিমেষের মধ্যে একসাথে পৌঁছে যেতে পারেন হাজার হাজার মানুষের কাছে। নিজের প্রতিভাকে কোন বাধা ছাড়াই তুলে ধরতে পারেন সকলের সামনে। তার জন্য প্রশংসিত হন তারা। তবে সাম্প্রতি কৃত্তিকা নামের মেয়েটি ‘জুগনু’ গানে নেচে নেটিজেনদের একাংশের মধ্যে ভাইরাল হয়েছেন।