Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhabhi Dance Video: বাড়ির খোলা ছাদে পাঞ্জাবি গানে তুমুল নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Updated :  Saturday, November 26, 2022 2:00 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক যুবতী নীলু ময়ূরা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

এই মুহূর্তে নীলু নিজের যে নাচের ভিডিওটির সূত্র ধরে চর্চিত হচ্ছেন সেটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ১০ মাস আগে শেয়ার করে নিয়েছিলেন তিনি নিজেই। এই ভিডিওতে নীলুকে জনপ্রিয়, হিট পাঞ্জাবি গান ‘থারী ভাবী হোবে নারাজ মনে রে পীনী ছোড় দি’র তালে দেখা গিয়েছে। নীল শাড়িতে নিজের বাড়ির ছাদেই তাকে উল্লেখ্য পাঞ্জাবি গানের সাথে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। তিনি যে যথেষ্ট দক্ষ নৃত্য পরিবেশনায়, তা তার নাচ দেখেই স্পষ্ট। ইতিমধ্যেই নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে মোট ১৪৪’টি নাচের ভিডিও শেয়ার করে নিয়েছেন নীলু। সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক ভাইরাল হওয়া নাচের ভিডিও সূত্র ধরে তার ভক্তের একাংশ আবারো প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে। কমেন্টবক্সে চোখ রাখলেই তার একাধিক ঝলক মিলবে।