Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Monalisa: অফ শোল্ডারে মোনালিসা, দেখে চোখ ফেরাতে পারছেন না নেটনাগরিকরা

Updated :  Thursday, March 17, 2022 7:08 PM

অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি।

Monalisa: অফ শোল্ডারে মোনালিসা, দেখে চোখ ফেরাতে পারছেন না নেটনাগরিকরা

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে সক্রিয় মোনালিসা। নিজের একাধিক ছবি ও বানানো রিল ভিডিও প্রায়ই শেয়ার করেন অভিনেত্রী। তার সেইসমস্ত ছবি নেটদুনিয়ায় তার ভক্তদের মাঝে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। তার ছবি দেখতে পছন্দ করেন একাধিক নেটিজেনরাও। থেকে থেকেই বোল্ড অবতারে নেটপাড়ায় আবির্ভূতা হন মোনালিসা। উল্লেখ্য, যেকোনো ধরনের পোশাকেই সাবলীল এই অভিনেত্রী। নিজের স্বামীর সাথেও কাটানো একাধিক মুহুর্ত শেয়ার করে থাকেন অভিনেত্রী।

কয়েকদিন আগেই ‘স্মার্ট জোডি’ শোতে নিজেদের একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেখানে একসাথে রঙ মিলিয়ে হোলি স্পেশাল এপিসোডে পোশাক পরতে দেখা গিয়েছিল অভিনেত্রী ও তার স্বামী বিক্রান্ত সিংকে। হালকা আবির খেলেছিলেন তারা, ছবি দেখেই তা স্পষ্ট হয়েছিল। কয়েকদিন আগে পঞ্চম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন বিক্রান্ত ও মোনালিসা। তাদের বিয়ের কিছু অদেখা দৃশ্য এদিন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী, যা বেজায় পছন্দ হয়েছিল তার ভক্তদের।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

তবে সম্প্রতি কোন এক অনুষ্ঠানে তোলা বিক্রান্তের সাথে বেশ কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রামের পাতায়। এই ছবিগুলোতে অভিনেত্রী রীতিমতো বোল্ড লুকে ধরা দিয়েছেন। তার পরনে ছিল অফ শোল্ডার, প্রিন্টেড ক্রপ টপ ও সবুজ রঙা সাইড চেরা স্কার্ট। যেখানে তার ঊরু ছিল উন্মুক্ত। পাশাপাশি গলায় ও কানে পরেছিলেন একটি সুন্দর মানানসই সেট। মাথায় খোঁপা, পায়ে হাই হিল। একেবারে লাস্যময়ী রূপে দেখা দিয়েছিলেন তিনি।

Monalisa: অফ শোল্ডারে মোনালিসা, দেখে চোখ ফেরাতে পারছেন না নেটনাগরিকরা

অন্যদিকে বিক্রান্তের পরনে ছিল কালো টি-শার্ট ও জিন্সের সাথে সবুজ রঙের ফুলহাতা শার্ট, যার সামনের বোতামগুলো ছিল খোলা। নিঃসন্দেহে এদিন দুজনকে একসাথে দারুন লাগছিল। অভিনেত্রীর ছবির ডেস্ক্রিপশন দেখে জানা গিয়েছে, তারা ওয়েব সিরিজ ‘অপহরণ ২’এ প্রিমিয়ারে বা প্রচারে গিয়েছিলেন। এই ওয়েব সিরিজটি ভুটে দেখতে পাবেন দর্শকরা।