Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Monalisa: সাদা অফ-শোল্ডারে নজর কাড়লেন সুন্দরী মোনালিসা, দেখুন নায়িকার সুন্দর ছবি

Updated :  Friday, February 24, 2023 10:22 AM

অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।

বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার ও স্বামী বিক্রান্তের সাথে সময়ও কাটাতে পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলকও নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে। আর খুব স্বাভাবিকভাবেই তা ভাইরাল হয় নিমেষে।

সম্প্রতি অভিনেত্রী নিজের শেয়ার করে নেওয়া বেশ কিছু ছবির সূত্র ধরেই চর্চিত হচ্ছেন। এদিন ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, পড়া মানে খোলা চোখে স্বপ্ন দেখা। এদিন ছবি তোলার সময় তার হাতে একটি বইও দেখা গিয়েছে। খোলা চুলে, একেবারে হালকা মেকাপে অফ-শোল্ডার ক্রপটপ ও রঙিন স্কিনটাইট শর্ট স্কার্টে ছিলেন অভিনেত্রী। খুব সম্ভবত নিজের ঘরের মধ্যেই ছবিগুলি তুলেছেন অভিনেত্রী। আপাতত, তার এই সাম্প্রতিক লুক অভিনেত্রীকে একাংশের মাঝে আবারো চর্চায় নিয়ে এসেছে। তার একাধিক ঝলক অবশ্য মিলেছে কমেন্টবক্সেই।