Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Rani Chatterjee: শরীরচর্চার ছবি শেয়ার করলেন ভোজপুরি অভিনেত্রীর, জিম পোশাকে অনবদ্য নায়িকা

Updated :  Sunday, February 19, 2023 1:15 PM

রানি চ্যাটার্জী ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। একজন বাঙালি হয়েও নাম করেছেন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি ভীষণভাবে ফিটনেস ফ্রিক। নিজের শরীরচর্চার একাধিক ছবি কিংবা ভিডিও প্রায়ই শেয়ার করে থাকেন তিনি। অভিনয়ের ফাঁকেও বিভিন্ন সময়ে ওয়েস্টার্ন লুকে দেখা দেন সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানের অভিনেত্রী হিসেবেও সোশ্যাল মিডিয়ার পাতায় কম সক্রিয় নন রানি চ্যাটার্জী। সম্প্রতি শরীরচর্চার পোশাকে আবারো বোল্ড লুকে অভিনেত্রী, যা পুনরায় চর্চার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে তাকে।

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে সোশ্যাল মিডিয়া কুইন বলা হয়। তিনি নিজের একাধিক ছবি ও ভিডিও প্রায়ই শেয়ার করে থাকেন। নেটমাধ্যমে তার অনুরাগীর সংখ্যা মিলিয়নে কথা বলে। তার শেয়ার করা কোন কিছুই যে ভাইরাল হতে বেশি সময় নেয় না, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। সম্প্রতি আবারো জিম লুকে সোশ্যাল মিডিয়ার পাতায় হাজির অভিনেত্রী, যা দেখে চোখ ধাঁদিয়ে গিয়েছে অধিকাংশ ভোজপুরি দর্শকদের। তিনি নিজেই সেই ঝলক নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন। এই মুহূর্তে যেটি রীতিমতো ভাইরাল। রইল সেই ঝলক।

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রী তিনি। সম্প্রতি শরীরচর্চার মাঝেই নিজের বোল্ড জিম লুক শেয়ার করে নিয়েছেন রানি চ্যাটার্জী। ছবিতে একেবারে স্কিন টাইট প্রপার জিম পোশাকে দেখা মিলেছে তার। বেগুনি রঙের জিম পোশাকে, খোলা চুলে, বিনা মেকাপেই ছিলেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী নিজের যে ২টি মিরর সেলফি শেয়ার করে নিয়েছেন সেটি জিমের আয়নার সামনে দাঁড়িয়েই তুলেছেন তিনি। ছবিতে নজর রাখার পর তা বুঝতে বাকি নেই কারোরই। শরীরচর্চার শেষেই নিজের জিম লুক নেটজনতার পাশাপাশি তার সমগ্র ভক্তমহলের সাথে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। তার এই সাম্প্রতিক লুক পছন্দ হয়েছে তার ভক্তদেরও, সেই ঝলক রয়েছে কমেন্টবক্সেই।