Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Monalisa: ভোজপুরি অভিনেত্রী মোনালিসা দেখালেন তার লেহেঙ্গা-চোলি পরে কিলার স্টাইল, দেখে পাগল ভক্তরা

Updated :  Wednesday, January 4, 2023 7:56 AM

অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসারও করছেন তিনি। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি নতুন বছরটাও তার সাথেই ধুমধাম করে শুরু করেছেন অভিনেত্রী। অবশ্য তার ঝলক রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই।

বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার ও স্বামী বিক্রান্তের সাথে সময়ও কাটাতে পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলক নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে। আর খুব স্বাভাবিকভাবেই তা ভাইরালও হয় নিমেষে।

উল্লেখ্য, খুব সম্প্রতি আইটিএ অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে স্টার প্লাসের পর্দায়। এবারের অনুষ্ঠানে হরিয়ানা থেকে শুরু করে ইউপি, বিহার, মহারাষ্ট্রের গোটা ঝলক উঠে এসেছিল স্টেজের উপরেই। দেখা মিলেছে স্বপ্না চৌধুরী ও মোনালিসার মতো অভিনেত্রীদের। আপাতত সকলের মাঝে থেকেই নজর কেড়েছেন মোনালিস। এদিন কমলা রঙের ঘাঘড়া ও চোলিতে দেখা মিলেছে তার। খোলা চুলে মানানসই মেকাপ নিয়েছিলেন তিনি। এই অনুষ্ঠানের দিনেই নিজের একাধিক ছবি তুলেছিলেন অভিনেত্রী। সম্প্রতি সেই ঝলকই শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়, যার সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চার আলোয় মোনালিসা। অসংখ্য প্রশংসার জন্যই আইটিএ অ্যাওয়ার্ডসের লুক শেয়ার করে নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। উল্লেখ্য, এদিন মঞ্চে মোনালিসার সাথে দেখা গিয়েছিল কৃষ্ণা অভিষেককে। অভিনয়ের পাশাপাশি তিনি কপিল শর্মার শোয়ের সূত্র ধরেই দর্শকমহলে বিপুল পরিচিতি অর্জন করেছেন।