Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা রুখতে অভিনব পদ্ধতি, গোটা বাড়িকে প্লাস্টিকে মুড়ে ফেললেন শাহরুখ

Updated :  Monday, July 20, 2020 3:31 PM

দিনের পর দিন করোনা আক্রান্ত হয়ে চলেছে গোটা বিশ্বের মানুষ। সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি বাদ যাচ্ছেন না কেউই। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন, অভিষেক, ঐশ্বর্য এবং আরাধ্যা।

যদিও তারা এখন সুস্থ রয়েছেন, তবে এই ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু আবাসন। যেগুলির বেশিরভাগই বলিউডের নামকরা সেলিব্রিটিদের। অন্যদিকে এই পরিস্থিতিতে, ঝুঁকি নিতে চাইছেন না শাহরুখ খান এবং তার পরিবারের সদস্যেরা।

জানা গিয়েছে, করোনার প্রকোপ থেকে বাঁচতে নিজের বাড়ি ‘মন্নত’কে প্লাস্টিকে মুড়ে ফেলেছেন বলিউডের বাদশাহ। কিছুদিন আগে তার বাড়ির একটি ফ্লোরকে করোনা চিকিৎসার জন্য বিএমসি-র হাতে তুলে দিয়েছিলেন তিনি৷ স্ত্রী এবং তিন সন্তানের সুরক্ষায় এবার গোটা বাড়িকেই ঢেকে ফেললেন প্লাস্টিকে।