Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘ছেলে তোর প্রেমে পড়ার কারণ’ পাহাড়ের বুকে অসাধারণ নৃত্য পরিবেশনায় দুই যুবতীর | Video

Updated :  Wednesday, October 5, 2022 2:02 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি দুই সুন্দরী যুবতী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তাদের নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার অন্যতম হিট গান ‘ছেলে তোর প্রেমে পড়ার কারণ’। আর এই গানের তালেই এখন মেতেছেন সকলেই। সম্প্রতি সেই গানের তালেই পাহাড়ের বুকে দুই যুবতীর দুর্দান্ত নাচ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। লাল শাড়ি ও কালো স্লিভলেস ব্লাউজে খোলা চুলে দেখা মিলেছে তাদের। সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে সাক্ষী রেখেই নিজেদের এই সাম্প্রতিক ভিডিও বানিয়েছেন তারা। ‘সমীর রিলস্’ থেকে একমাস আগে নিজেদের এই নাচের ভিডিওটি শেয়ার করে নিয়েছেন তারা। বর্তমানে যা ৬৩ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। প্রশংসাতেও ভরিয়েছেন নেটনাগরিকদের অধিকাংশ, ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই তা স্পষ্ট হবে।