Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মহারাজকে দেখতে হাসপাতালে উপস্থিত মুখ্যমন্ত্রী

Updated :  Saturday, January 2, 2021 5:45 PM

কলকাতা: নতুন বছরের দ্বিতীয় দিনে হঠাৎই ক্রিকেটের আকাশে কালো মেঘ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ( Sourav Ganguly) মৃদু হার্ট অ্যাটাকের খবর আসে। তারপর গোটা বিশ্ব তোলপাড় হয়ে যায়। দুপুর থেকে সংবাদমাধ্যমে একটাই খবর, কেমন আছেন মহারাজ? ক্রিকেট ব্যক্তিত্ব থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। আর এবার সশরীরে সৌরভকে দেখতে হাসপাতালে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

হাসপাতাল সৌরভকে দেখতে যান রাজ্যপালও। হাসপাতাল থেকে বেরোনোর সময় তিনি বলেন, ‘কোটি কোটি মানুষ চিন্তায় আছে। আমি খুশি যে, দারুণ চিকিত্‍সা হচ্ছে। ডাক্তাররা খুব ভাল কাজ করছেন। আমি দাদাকে দেখলাম। দাদাকে হাসতে দেখলাম। খুব ভাল লাগল।’

এছাড়াও মধ্য কলকাতার উডল্যান্ড হাসপাতালে সৌরভকে দেখতে হাজির হন মেয়র ফিরহাদ হাকিম, লক্ষ্মীরতন শুক্লা সহ অন্যান্য ব্যক্তিত্বরাও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই ফোন করে মহারাজের হাল-হকিকত জানতে চেয়েছেন। এমনকি প্রয়োজন হলে এইমস থেকে কলকাতায় চিকিৎসক পাঠানো হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। সব মিলিয়ে বিসিসিআই প্রেসিডেন্টের অসুস্থতার খবর নাড়া দিয়েছে সকলকে।