Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মা হারালেন তারকা এই ক্রিকেটার, টুইট করে জানালেন ভক্তদের

Updated :  Friday, June 19, 2020 1:32 PM

মাতৃহারা হলেন আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার রশিদ খান। রশিদ খানের মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। গতকাল বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্পিনারের মা। একথা টুইট করে জানিয়েছেন স্বয়ং রশিদ খান। বৃহস্পতিবার তিনি টুইট করেন, “আমি দুঃখের সহিত জানাচ্ছি আমার মা আর নেই। মা এর আশীর্বাদ আমি আর পাবো না।

তুমি আমার আশ্রয় ছিলে মা, বিশ্বাসই হচ্ছে না তুমি আর নেই। আমি এবং আমার পরিবার একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করুন সকলে।”

কিছুদিন আগে তার মা অসুস্থ ছিলেন বলে টুইট করেছিলেন রশিদ খান। দেশবাসীর কাছে তার মায়ের জন্য দোয়া করতেও বলেছিলেন। রশিদ খানের মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন আফগানিস্তানের জাতীয় দলে তার সতীর্থ হাসমাতুল্লাহ শাহিদী। পাকিস্তানের পেসার মহম্মদ আমির, ব্যাটসম্যান আহমেদ শেহজাদ, ধারাভাষ্যকার হর্ষ ভোগলে সকলেই টুইট করে শোকপ্রকাশ করেছেন রশিদের মায়ের মৃত্যুতে।