Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: ‘আঙ্গ লাগা দে রে’, যুবতীর দক্ষ নৃত্য পরিবেশন মুগ্ধ করেছে নেটজনতার একাংশকে, দেখুন এমন ভিডিও

Updated :  Wednesday, July 19, 2023 7:40 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি ইশা শর্মা নামের এক যুবতী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়েই পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিতি অর্জন করেছেন নেটজনতার একাংশের মধ্যেও। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যমও হয়ে উঠেছে, সেকথা আর আলাদাভাবে বলার নয়। আর এক্ষেত্রে ইনস্টাগ্রাম অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে যে যুবতীকে দেখা গিয়েছে, তিনি যে একজন দক্ষ নৃত্যশিল্পী, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই ভালোভাবে স্পষ্ট হবে। দিল্লি নিবাসী এই নাচের কোরিওগ্রাফার। দিল্লিতেই তার নিজস্ব স্টুডিও রয়েছে, যেখানে তিনি তার একাধিক ছাত্র-ছাত্রীদের নাচের শিক্ষা প্রদান করে থাকেন। এই মুহূর্তে তারই নাচের এক ঝলক ভাইরাল হতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটজনতার একাংশ। এই মুহূর্তে ইশার যে নাচের ঝলক ভাইরাল হয়েছে সেখানে বলিউডের হিট ছবি ‘রাম লীলা’র অন্যতম জনপ্রিয় গান ‘আঙ্গ লাগা দে রে’র তালেই নিজের স্টুডিওতে সাহসী ও দক্ষ নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাকে। আপাতত, সেই সূত্রেই চর্চিত এই নৃত্যশিল্পী।