Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: ‘রাধারানী’ বাড়ির ছাদে দুর্দান্ত কায়দায় নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Updated :  Saturday, October 22, 2022 3:59 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী, সোনামিকা ‘রাধারানী’ গানের তালে নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘উবিরুঙ্গিয়া’ থেকে সোনামিকা ছয় মাস আগে শেয়ার করে নিয়েছিলেন। বর্তমানে যা ৪০ লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ভিডিওতে সোনামিকাকে ‘কদম তলে বসে আছে’ এই জনপ্রিয় গানের সাথেই নিজের বাড়ির ছাদে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। ভিডিওটি বানানোর সময় মানানসই নীল শাড়িতে ও মানানসই সাজে নজর কেড়েছেন তিনি। বলই বাহুল্য, নিজের এই ভিডিওটির সূত্র ধরেই পুনরায় নেটজনতার একাংশের মাঝে আবারো প্রশংসিত সোনামিকা। তিনি যে একজন দক্ষ নৃত্যশিল্পী, তা অবশ্য আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। তার ইউটিউব চ্যানেলের পাতায় চোখ রাখলেই সেকথা স্পষ্ট হবে সকলের কাছে।