Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bengali Dance Video: ‘সামি সামি’, সবুজ প্রকৃতির মাঝে অসাধারণ নাচ সুন্দরী যুবতী, মন করলো নেটজনতার একাংশের

Updated :  Thursday, September 15, 2022 1:56 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী শ্রীতমা বৈদ্য নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি নিজের ৭ মাস আগের একটি ভিডিওর সূত্র ধরে নেটমাধ্যমে চর্চায় শ্রীতমা বৈদ্য। ইতিমধ্যেই নিজের এই নাচের ভিডিওর সূত্র ধরে ৪ লাখের বেশি মানুষের কাছে পৌঁছে গেছেন তিনি। গতবছর থেকে ট্রেন্ডিং রয়েছে পুষ্পার ‘সামি সামি’ গানটি। এখনও যার জনপ্রিতা রয়েছে বহাল। আপাতত পুষ্পার ‘সামি সামি’র তালেই নেটজনতার মন মাতাতে দেখা গিয়েছে শ্রীতমাকে। ভিডিওটি ৭ মাস আগে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করা হলেও এই মুহূর্তে পুনরায় নিজের এই নাচের ভিডিওর সূত্র ধরেই চর্চিত তিনি। খোলা আকাশের নীচে খালি পায়ে, দুধ সাদা শাড়ি ও লাল ব্লাউজে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে শ্রীতমাকে। আবারো তার এই নাচের ভিডিও ভাইরাল হতেই পুনরায় প্রশংসিত শ্রীতমা। উল্লেখ্য, তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ৩ লাখের কাছাকাছি। ইতিমধ্যেই ৩৬টি ভিডিও নিজের চ্যানেল থেকে শেয়ার করে নিয়েছেন তিনি, যার কোনোটিই নজর এড়ায়নি নেটজনতার। তিনি যে একজন দক্ষ নৃত্যশিল্পী তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। সেকথা প্রমান হল আবারো।