Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: ‘কোকা-কোকা’ গানে কোমর নাড়ালেন দেশি গার্ল, ইউটিউবে ভিডিওটি দেখেছেন ৩৬ লাখ মানুষ

Updated :  Saturday, February 25, 2023 9:54 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন, ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি শ্রীপদা শ্রীবাস্তব নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের একাংশের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি শ্রীপ্রদা শ্রীবাস্তব নামের ইউটিউব চ্যানেল থেকে ১ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে এই ভিডিওটিই পৌঁছে গিয়েছে ৩৬ লাখেরও বেশি মানুষের কাছে। ভিডিওতে শ্রীপ্রদা শ্রীবাস্তবকেই দুর্দান্ত বেলি ডান্স পরিবেশন করতে দেখা গিয়েছে ক্যামেরার সামনে। ভিডিওতে তাকে ‘কোকা কোকা’র তালেই বেলি ডান্স করতে দেখা গিয়েছে। নৃত্য পরিবেশনের সময় লাল পাটিওয়ালা প্যান্ট ও লাল প্রিন্টেড ব্লাউজে ছিলেন তিনি। তিনি যে এই ধরনের নৃত্য পরিবেশনে যথেষ্ট দক্ষ, তা অবশ্য তার নাচের ধরনেই স্পষ্ট হয়েছে। পাশাপাশি তার ইউটিউব চ্যানেলে নজর রাখলেও তার নাচের একাধিক ঝলক মিলবে। আপাতত, নিজের এই ১ বছর আগেকার নাচের ভিডিওটির সূত্র ধরেই একাংশের মাঝে পুনরায় চর্চিত ও প্রশংসিত শ্রীপ্রদা।