Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’, বিদেশের মাটিতে বাংলা গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর

Updated :  Monday, June 13, 2022 8:06 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি প্রিয়াঙ্কা রায় চৌধুরী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে প্রিয়াঙ্কা রায় চৌধুরীকে বিদেশের মাটিতেই বাংলা গানের সাথে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। লোপামুদ্রা মিত্রের কন্ঠে জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’এর তালেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। বিদেশের মাটিতেই খোলা আকাশের নীচে এই নাচের ভিডিওটি বানিয়েছেন তিনি। ভিডিওটি বানানোর সময় তার পরনে মানানসই গোলাপি রঙের শাড়ি ছিল। পাশাপাশি হলুদ ব্লাউজ ও সাজ পূরণ করার জন্য হলুদ ওড়নাও বেঁধেছিলেন কোমরে। গালে ছিল আবিরের ছোঁয়াও।

তার নাচ দেখেই স্পষ্ট হয়েছে তিনি যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ নৃত্য পরিবেশনায়। নিজের ইউটিউব চ্যানেল ‘আর্টস ইন মোশান বাই প্রিয়াঙ্কা’ থেকে নিজের এই নাচের ভিডিওটি একবছর আগে শেয়ার করে নিয়েছিলেন তিনি। সম্ভবত এটি গতবছর দোলের সময়কার ভিডিও। বর্তমানে ভিডিওটি ১৫ লাখ মানুষ দেখে ফেলেছেন। সম্প্রতি এই ভিডিওর সূত্র ধরেই এই মুহূর্তে নেটিজেনদের একাংশের মধ্যে প্রিয়াঙ্কা রায় চৌধুরী চর্চায় উঠে এসেছেন।