Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: পরনে কালো শাড়ি, ডিজে গানের তালে উদ্দাম নাচ ৩ কমবয়সী যুবতীর, ভিডিও ভাইরাল

Updated :  Tuesday, August 30, 2022 10:50 AM

বর্তমান সময়ে বিনোদনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি। করোনা পরিস্থিতিতে গৃহবন্দি অবস্থায় সকলের সময় কাটানোর মাধ্যম এই সোশ্যাল মিডিয়া। আসলে দুনিয়া ডিজিটালাইজেশনের পথে চলতে শুরু করায় ব্যবহার কমেছে টিভি, রেডিও এবং সংবাদপত্রের। সেই জায়গায় বিনোদনের অন্যতম পরিপূরক হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া। স্মার্টফোনের স্ক্রিনে এক ক্লিক করলেই বিনোদনের বিস্তীর্ণ জগতে বিচরণ করতে পারে সকলেই।

বেশ কিছু বছর ধরে ইন্টারনেট দুনিয়াতে নতুন ট্রেন্ড হয়েছে শর্ট ভিডিও বানানো। সকলেই কোনো একটি ৩০ সেকেন্ডের মিউজিকের তালে নাচ, গান বা অভিনয় করে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকে। এই সমস্ত ভিডিও আজকাল নেটিজেনদের বেশ পছন্দের। আসলে কর্মব্যস্ত জীবনের মাঝে ছোট ছোট ভিডিও দেখে তার থেকে আনন্দ নেওয়া এখন অত্যন্ত সাধারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমনই একটি শর্ট ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গিয়েছে তিন বন্ধু হিন্দি গানের তালে একটি পার্টিতে তুমুল নাচ করছেন। ভিডিওটি মাত্র কয়েক সেকেন্ডের। তাতেই দেখা গিয়েছে একটি ডিজে গানের তালে কালো শাড়ি পরে ব্যাপক স্টাইলে তিনটি মেয়ে একসাথে উদ্দাম নাচ করছেন। গানের তালে তাদের এক্সপ্রেশন এবং কোমর দোলানো দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের। আশেপাশের কাউকে খেয়াল না করে তিন বন্ধু এমনই নাচ করেছে যা দেখে মুগ্ধ হয়েছে ইন্টারনেটবাসী।

ভিডিওটি স্পার্টাকাস নামক একটি টুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। আপনি শুনলে অবাক হবেন যে এই ভিডিওতে মুহূর্তের মধ্যে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেট নাগরিকরা। কমেন্টে বেশিরভাগ মানুষ ওই তিন বন্ধুর নাচের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ ওই তিন যুবতীর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ। আবার অনেকেই তো কমেন্টে স্বীকার করে নিয়েছেন ওই যুবতীদের প্রেমে পড়ে তাঁরা। যাই হোক ইন্টারনেট দুনিয়াতে এখন সুপার ভাইরাল তিন বন্ধুর নাচের ভিডিও।