Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

লেহেঙ্গা তুলে বৃদ্ধদের উদ্দেশ্যে দুষ্টু ইঙ্গিত, পুরুষমন ঘায়েল করলেন হরিয়ানভি শাকিরা গোরি নাগোরী, ভাইরাল ভিডিও

Updated :  Sunday, November 19, 2023 12:37 PM

আজকালকার দিনে হরিয়ানভি গান এবং তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। নাচের দুনিয়ায় এখন হরিয়ানভি নৃত্যশিল্পীদের জয়জয়কার। এই ধরনের ভিডিওতে যারা নাচ করেন তাদের স্টাইল, তাদের সাজ পোশাক, সবকিছুই অনুসরণযোগ্য। আর এর মধ্যেও কয়েকজন এমন নৃত্যশিল্পী রয়েছেন যারা নিজের দক্ষতায় হরিয়ানার নাচের মঞ্চ থেকে ভারতের প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। এরকমই হরিয়ানভি দুনিয়ার একজন জনপ্রিয় তারকা হলেন গোরি নাগরী।

স্বপ্না চৌধুরীর ছত্রছায়ায় নিজের কেরিয়ার শুরু করলেও এখন পুরোপুরি ভাবে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করে ফেলেছেন এই নৃত্যশিল্পী দেশ দুনিয়ায় তার নাচের তারিফ করার লোকের অভাব নেই। সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। রাজস্থানের শাকিরা নামে পরিচিতি পাওয়া এই তারকা এখন সোশ্যাল মিডিয়ায় নতুন হরিয়ানভি কুইন হয়ে উঠেছেন। একটা সময়ে তিনিও স্বপ্না চৌধুরীর মতো গিয়েছিলেন বিগ বসে। তবে সেখানে সাফল্যের মুখ দেখতে না পারলেও, সাড়া ভারতের জনতার কাছে তিনি পরিচিতি পেয়েছিলেন। রাজস্থানের একটি গ্রাম থেকে উঠে আসা এই মেয়ের গল্প জেনেছিল গোটা ভারত।

এখনকার দিনে এই নৃত্যশিল্পীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় একেবারে হট কেক হয়ে উঠেছে। ভিডিও শেয়ার করা হলেই সেটা হয়ে যায় ভাইরাল। সম্প্রতি তাকে একটি নতুন ভিডিওতে কালো লেহেঙ্গা চলিতে দুরন্ত নাচ করতে দেখা গিয়েছে। এই ভিডিওতে তাকে দেখা গেছে ছম ছম গানের সঙ্গে নাচ করতে। সামনে বসে থাকা ব্যাক্তিদের উদ্দেশ্যে দুষ্টু ইঙ্গিতও দিয়েছেন গোরি। বর্তমানে এই ভিডিওটির ভিউয়ার্শিপ দারুন। কোটি কোটি মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং তার নাচের প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়াতেও এই নাচের প্রশংসায় পঞ্চমুখ সবাই। দেখে নিন এই ভিডিও