Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Gori Nagori: ভরা মঞ্চে বিদ্যুতের মতো নাচলেন গোরি নাগোরি, জিন্স টি-শার্টেই কেড়েছেন

Updated :  Saturday, June 3, 2023 1:39 PM

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। আর সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার দর্শকরাও। তবে সম্প্রতি স্বপ্না চৌধুরী নন, গোরি নাগোরির দুর্দান্ত নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সেই ভিডিওটি যে নেটিজেনরাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন, তা বলাই বাহুল্য।

এই মুহূর্তে হরিয়ানভি প্রথম সারির নৃত্যশিল্পীদের মধ্যে গোরি নাগোরি অন্যতম। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়। থেকে থেকেই তার নাচের ভিডিও ভাইরাল হয়। মঞ্চের পাশাপাশি একাধিক মিউজিক ভিডিওতেও দেখা মেলে তার। নিজের ইনস্টাগ্রামের সূত্রেও প্রায়ই চর্চিত হন একাংশের মাঝে। তবে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে জোরদার ঠুমকার সহিত বলিউডের গানেই মঞ্চ কাঁপিয়েছেন তিনি। উচ্ছ্বসিত হতে দেখা গিয়েছে উপস্থিত দর্শকদেরও। রইল সেই ঝলক, দেখে নিন।

‘সুরাজ কুন্ড টাইমস’ নামের ইউটিউব চ্যানেল থেকেই ৫ বছর আগে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নেওয়া হয়েছিল গোরি নাগোরির নাচের এই ঝলক। বর্তমানে যা পৌঁছে গিয়েছে ৪০ হাজারের কাছাকাছি মানুষের কাছে। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে গোরি নাগোরিকে বলিউডের ‘কেয়া রাত আয়ি হ্যায়’এর তালেই নাচতে দেখা গিয়েছে। এদিন গোলাপি টি-শার্ট ও ব্লু জিন্সে দেখা দিয়েছিলেন তিনি। মানানসই মেকাপে কেড়েছিলেন সকলের নজরও। তার দক্ষ নৃত্য পরিবেশন যে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল সকলকে, তা আর আলাদাভাবে বলার নয়। তার এই ঝলক দেখে একাংশের মত, তিনি নিজের নাচের সূত্র ধরেই টেক্কা দিয়েছেন স্বপ্না চৌধুরীকেও। বলাই বাহুল্য, এই মুহূর্তে বিগ বস ১৬’র প্রতিযোগী গোরি নাগোরি নিজের এই ঝলকের জন্যই আবারো চর্চায় উঠে এসেছেন।