Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Shama Sikandar: বেডরুমে দুষ্টু হয়ে উঠল বিউটি, ঘুম ভাঙার সাথে সাথেই এমন ছবি দিলেন অভিনেত্রী

Updated :  Saturday, January 21, 2023 6:43 PM

ছোটপর্দার অন্যতম পরিচিত অভিনেত্রী শামা সিকান্দার। ১৯৯৮ সাল থেকে অভিনয় জগতের সাথে পরিচয় তার। বড়পর্দা দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও দর্শকমহলে পরিচিতি পেয়েছেন ছোটপর্দার হাত ধরেই। ১৯৯৮ সালে ‘প্রেম আগুন’এ একটি ছোট চরিত্রে অভিনয় করেই নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। এরপর অন্যতম জনপ্রিয় ছবি ‘মন’এও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তবে ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত ধারাবাহিক ‘ইয়ে মেরি লাইফে হ্যায়’তে অভিনয় করেছিলেন তিনি। আর এই ধারাবাহিকের সূত্র ধরেই দর্শকমহলে সাধারণদের মাঝে এক বিপুল পরিচিতি অর্জন করেছিলেন তিনি।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে সক্রিয় শামা সিকান্দার। প্রায়ই নিজের একাধিক বোল্ড ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি, যা খুব স্বাভাবিকভাবেই উষ্ণতা ছড়ায় সোশ্যাল মিডিয়ার পাতায়। এমনকি মুগ্ধ করে তার অগণিত ভক্তদেরও। সম্প্রতি অভিনেত্রীর বোল্ড এই লুক নেটদুনিয়ায় প্রকাশ্যে আসতেই নেটনাগরিকদের একাংশের মাঝে ও ভক্তমহলে চর্চিত শামা সিকান্দার।

সাম্প্রতিক নিজের যে বোল্ড লুকের সূত্র ধরে চর্চায় অভিনেত্রী সেখানে তাকে স্বল্প বেশে দেখা গিয়েছে। সাদা-কালো বিকিনিতে ছিলেন অভিনেত্রী। খোলা চুলে নিজের একেবারে অগোছালো লুক শেয়ার করে নিয়েছেন শামা। সম্ভবত ঘুম থেকে উঠেই এমন আবেদনময়ী রূপে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী। কখনো শুয়ে আবার কখনো জানলার ধারে বসেই ছবি তুলেছেন তিনি। আর এই মুহূর্তে নিজের সেই লুকেরই একাধিক ঝলক শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী নিজেই। বলাই বাহুল্য, সেই ঝলক রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। তাপমাত্রা বাড়িয়েছে অনুরাগীদের মনেরও। অবশ্য সেই ঝলক রয়েছে কমেন্টবক্সেই।