Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১৭ বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর বিয়ে সারলেন হানসাল মেহতা, ইতিমধ্যে চারটি সন্তান রয়েছে

Updated :  Wednesday, May 25, 2022 10:31 PM

বলিউডের অন্যতম পরিচিত পরিচালক হানসাল মেহেতা। তার পরিচালিত ‘মডার্ন লাভ ইন মুম্বাই’ এই মুহূর্তে জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে। অ্যামাজনের পর্দায় মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজ। তবে কাজের জন্য নয় বিয়ের জন্য চর্চায় পরিচালক। দীর্ঘ ১৭ বছর একসাথে সহবাসের পর নিজের সহবাস সঙ্গিনী সাফিনা হোসেনের সাথে তাদের সন্তানদের উপস্থিতিতেই আইনি বিয়ে সারলেন পরিচালক। সেই বিয়ের ছবিই এখন রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়।

সফিনা হোসেনও পরোক্ষভাবে এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। তিনি প্রয়াত অভিনেতা ইউসুফ হোসেনের কন্যা। পাশাপাশি তিনি একজন সমাজকর্মীও বটে। ‘এডুকেট গার্লস্’ নামক একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি। সম্প্রতি আইনিভাবে রেজিস্ট্রি পেপারে সই করে পরিচালকের সাথে একসাথে থাকার অঙ্গীকার নিলেন তিনি। সম্প্রতি তাদের কোর্ট পেপারে সই করার ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতে।

১৭ বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর বিয়ে সারলেন হানসাল মেহতা, ইতিমধ্যে চারটি সন্তান রয়েছে

উল্লেখ্য, এর আগে একাধিকবার মিডিয়ার সামনে হানসাল মেহেতা সাফিনা হোসেনকে নিজের স্ত্রী হিসেবেই পরিচয় দিয়েছেন। তারা একসাথে স্বামী-স্ত্রী হিসেবেই থাকতেন দীর্ঘ সময়। নিজেদের বিয়ের ছবি শেয়ার করে তাদের ভালোবাসার কথা জাহির করেছেন পরিচালক। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা মিলবে সেইসমস্ত ছবির। তাদের ছবি দেখেই বোঝা যাচ্ছে, তারা নিজেদের এই সিদ্ধান্তে রীতিমতো উচ্ছ্বসিত। তাদের দুই কন্যা রয়েছে। তারাও উপস্থিত ছিলেন এই বিয়ের অনুষ্ঠানে। আগের পক্ষের দুই পুত্র সন্তানও রয়েছে পরিচালকের। একেবারে ঘরোয়াভাবে নিজেদের বিয়ের অনুষ্ঠান আয়োজন করেছিলেন তারা, তা ছবিগুলো দেখেই স্পষ্ট হয়েছে।

১৭ বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর বিয়ে সারলেন হানসাল মেহতা, ইতিমধ্যে চারটি সন্তান রয়েছে

১৭ বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর বিয়ে সারলেন হানসাল মেহতা, ইতিমধ্যে চারটি সন্তান রয়েছে

এই অনুষ্ঠানে একেবারে ছিমছাম সাজে ছিলেন এই নতুন জুটি। গোলাপি রঙের সালোয়ার সুটে দেখা মিলেছে সাফিনা হোসেনের। অন্যদিকে পরিচালক সাদা টি-শার্ট, নস্যি রঙা ব্লেজার ও ব্লু ডেনিমে দেখা দিয়েছেন। নিঃসন্দেহে তাদের এই ছিমছাম সাজ নজর কেড়েছে সকলের। তারকা থেকে সাধারণ সকলেই নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তাদের।

১৭ বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর বিয়ে সারলেন হানসাল মেহতা, ইতিমধ্যে চারটি সন্তান রয়েছে

‘মডার্ন লাভ ইন মুম্বাই’এর অভিনেতা প্রতীক গান্ধী মন্তব্য করে লিখেছেন, এটাই ভালোবাসা। এছাড়াও রাজকুমার রাও, মনোজ বাজপেয়ী, অনুভব সিনহা, বিশাল ভরদ্বাজের মতো ব্যক্তিত্বরা নিজেদের মন্তব্যের মাধ্যমে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাদের। এই মুহূর্তে নিজেদের বিয়ের ছবির সূত্র ধরেই চর্চায় এই নবদম্পতি।

১৭ বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর বিয়ে সারলেন হানসাল মেহতা, ইতিমধ্যে চারটি সন্তান রয়েছে