Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হবু স্ত্রীর সাথে হার্দিক পান্ডিয়ার প্রথম হোলি খেলার ছবি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Updated :  Tuesday, March 10, 2020 8:20 PM

নিজের বাগদত্তার সাথে প্রথম হোলি কাটালেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই ঝড়ের গতিতে ভাইরাল হলো তা। নতুন বছরের শুরুতেই বান্ধবী নাতাশা স্টানকোভিচের সাথে বাগদান সেরে ফেলেছিলেন হার্দিক। সেই ছবিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভক্তদের সাথে শেয়ার করেছিলেন হার্দিক। এবার হোলি খেলার ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।

সাদা সালোয়ার কামিজ পরে নাতাশা তার মুম্বাইয়ের বাড়িতেই খেললেন হোলি। সেখানেই হাজির ছিলেন হার্দিক, তার দাদা ক্রুনাল পান্ডিয়া এবং হার্দিকের বৌদি পাঙ্খুরী শর্মাও। হার্দিকের পরেছিলেন সাদা পাঞ্জাবি। পরিবারের সাথে এই হোলি খেলার ছবি হার্দিক নিজেই তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ছবি পোস্ট করার সাথে সাথেই ভাইরাল হয়ে যায় ছবি গুলো। ১১ লক্ষের বেশি লাইক পরে ছবিগুলোতে।

আরও পড়ুন : আইপিএলে ভালো খেললে, জাতীয় দলের দরজা খুলতে পারে ধোনির : বোর্ড সূত্র

এর আগে এই বছরের শুরুতে দুবাইয়ে এক বোটে সমুদ্রের মাঝে পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে নাতাশার সাথে বাগদান পর্ব সারেন হার্দিক। সেই ছবিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। সেই ছবি দেখে জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও অবাক হয়ে যান এবং হার্দিককে শুভেচ্ছা জানান। হার্দিক দীর্ঘদিন বাদে চোট সারিয়ে জাতীয় দলেও ফিরেছেন।