Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Haryanvi Video: ‘লুট লিয়া’, ভরা মঞ্চে কালো পোশাকে দুর্দান্ত নাচ সুমন গোস্বামীর, ভিডিও ভাইরাল হয়েছে

Updated :  Wednesday, October 19, 2022 7:03 PM

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। আর সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার দর্শকরাও। তবে সম্প্রতি স্বপ্না চৌধুরী নন, সুমন গোস্বামীর দুর্দান্ত নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সেই ভিডিওটিই নেটিজেনরা তাড়িয়ে তাড়িয়ে রীতিমতো উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য।

এই মুহূর্তে হরিয়ানভি প্রথম সারির নৃত্য শিল্পীদের মধ্যে সুমন গোস্বামী অন্যতম। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়। থেকে থেকেই তার নাচের ভিডিও ভাইরাল হয়। ‘এইচডি ফিলাম রাজস্থানী’ নামক ইউটিউব চ্যানেলের সূত্র ধরে ১ মাস আগেকার এই ভিডিওটি আবারো চর্চার আলোয় উঠে এসেছে। ভিডিওতে সুমন গোস্বামীকে ‘লুট লিয়া’র তালে মঞ্চ মাতাতে দেখা গিয়েছে। এদিন স্টেজের উপর কালো সালোয়ার কামিজে দেখা মিলেছে তার। তার নাচ দেখে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন দর্শকরাও। ভিডিওতে দর্শকদের উচ্ছ্বাস দেখেই তা স্পষ্ট হয়েছে।

উল্লেখ্য, সুমন গোস্বামীর এই নাচের ভিডিওটি ১ মাস আগে এই উল্লেখ্য ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যার ভিউজ কয়েক হাজার ছাড়িয়ে গিয়েছে। তার নাচের পারফর্ম্যান্স যে উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছিল, তার ঝলকও অবশ্য মিলবে এই সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতেই। এই ভিডিওর সূত্র ধরেই আপাতত চর্চার আলোয় রয়েছেন সুমন। সকলের জন্য আরও একবার রইল সেই ভিডিওই, দেখে নিন।