Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Haryanvi Dance: ভরা মঞ্চে আজব কায়দায় দুর্দান্ত নাচ গোরি নাগোরির, নাচ দেখে মুগ্ধ যুবকরা

Updated :  Saturday, October 8, 2022 3:39 PM

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। আর সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার দর্শকরাও। তবে সম্প্রতি স্বপ্না চৌধুরী নয়, গোরি নাগোরির দুর্দান্ত নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সেই ভিডিওটি নেটিজেনরাও তাড়িয়ে তাড়িয়ে রীতিমতো উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য।

এই মুহূর্তে হরিয়ানভি প্রথম সারির নৃত্য শিল্পীদের মধ্যে গোরি নাগোরি অন্যতম। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়। থেকে থেকেই তার নাচের ভিডিও ভাইরাল হয়। ‘রাবিয়া রানি ডান্সার’ নামক ইউটিউব চ্যানেলের সূত্র ধরে ২ মাস আগেকার এই ভিডিওটি আবারো চর্চার আলোয় উঠে এসেছে। ভিডিওতে গোরি নাগোরিকে ‘লালা লালা লরি’র তালে মঞ্চ মাতাতে দেখা গিয়েছে। স্টেজের উপর তাকে লাল সালোয়ার কামিজ দেখা গিয়েছে। সাথে নিয়েছিলেন হলুদ ওড়নাও। তার নাচ দেখে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন সেখানে উপস্থিত সমস্ত দর্শকরাও। ভিডিওতে দর্শকদের উচ্ছ্বাস দেখেই তা স্পষ্ট হয়েছে।

উল্লেখ্য, গোরি নাগোরির এই নাচের ভিডিওটি ২ মাস আগে এই উল্লেখ্য ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যার ভিউজ কয়েক হাজার। ২ মাস পার হয়ে গেলেও সম্প্রতি পুনরায় গোরি নাগোরির এই ভিডিওটি তার অনুরাগীদের মাঝে নেটদুনিয়ার একাংশের কাছে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। প্রশংসাও করেছেন বহুজন। এই ভিডিওর সূত্র ধরেই আপাতত চর্চার আলোয় রয়েছেন তিনি। সকলের জন্য আরো একবার রইল সেই ভিডিওই, দেখে নিন।