Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কনের হাত ধরতে চাইছে বর, কিন্তু বাধা দিল শ্যালিকারা, তারপর যা ঘটলো দেখে অবাক আত্মীয়রাও

Updated :  Wednesday, November 23, 2022 12:58 PM

আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা। এই দুটি জিনিস ছাড়া প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা অসম্ভব। তাছাড়া বর্তমানে লকডাউনে গৃহবন্দি অবস্থায় মানুষ বেশি করে অনলাইন ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মুহুর্মুহু পোস্ট হয় ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়া সাইটে। এখনকার দিনের ট্রেন্ড শর্ট ভিডিও বানানো। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় তারকার এই শর্ট ভিডিওর দিওয়ানা হয়ে গেছে।

এই সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যায় বিভিন্ন বিয়েবাড়ির ভিডিও। বিয়েবাড়িতে বর বউয়ের রোমান্টিক দৃশ্য হোক কি আত্মীয় স্বজনের হাস্যকর কার্যকলাপ মুঠোফোনে বন্দী করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে অনেকেই। সেইসব ভিডিও ভাইরালও হয় প্রচুর। বর্তমানে চলছে বিয়ে বাড়ির সিজন। তাই সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন বিয়েবাড়ির খুনসুটি বা হাসি হুল্লোরের ভিডিও চোখের সামনে চলে আসছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একেবারে অন্য ধরনের একটি বিয়ের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে আত্মীয়-স্বজন নিয়ে বিয়ে করতে এসেছে বর। সেখানে জীবনসঙ্গিনীর সাথে বিয়ে সম্পন্ন হয়েছে। এবার বিয়ের মঞ্চ থেকে নেমে নতুন বর তার বউয়ের হাত ধরতে চাইছেন। কিন্তু সেখানেই খুনসুটি শুরু করেন শ্যালিকারা। যতবার বর তার নববধূর হাত ধরতে যায় ততবার শ্যালিকারা ইচ্ছা করে বউয়ের হাত সরিয়ে নিতে থাকে। অবশ্য কিছুক্ষণ হাসিমজা করার পর তারা ছেড়ে দেয়। royal_kathiyawadi_couple নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে এই ভাইরাল ভিডিওটি। বর্তমানে ইন্টারনেটে সুপার ভাইরাল এই ভিডিও।