Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

গোবিন্দার গানে অদ্ভুত নাচ কাকার, নেচে সবাইকে চমকে দিলেন – ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, July 16, 2024 6:22 PM

বলিউড অভিনেতা গোবিন্দা এবং রবীনা ট্যান্ডন এর আইকনিক গান আখিও সে গোলি মারে গানের সঙ্গে নাচ করে এবারে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলেন এক ব্যক্তি। তাদের দুজনের জনপ্রিয় সিনেমা দুলহে রাজা থেকে এই গানটি নেওয়া হয়েছিল এবং আপনারা অবশ্যই এই গানটি একবার না একবার শুনেছেন। এই গানটিতে একজন ব্যক্তির নাচের ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়ে উঠেছে। গবিন্দার এই গানে নাচ করতে দেখে ওই ব্যক্তিকে সবাই বেশকিছু উপদেশ দিয়েছেন যা বলতে গেলে বেশ মজার। লোকটির অদ্ভুত নাচ দেখে হাসছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। বর্তমানে instagram দুনিয়ায় এই ভিডিওটি একেবারে ভাইরাল হয়ে উঠেছে।

এই ভিডিওতে উপর থেকে নিচ পর্যন্ত সাদা পোশাক পরা একজন ব্যক্তিকে এই জনপ্রিয় বলিউড গানের সঙ্গে নাচ করতে দেখা গিয়েছে। অত্যন্ত খারাপ নাচের কারণে ব্যবহারকারীরা এই নাচের ভিডিওটি বেশ মজার এবং বিনোদনমূলক বলে মনে করছেন। তবে আরো একটি কারণে কিন্তু এই ভিডিওটি ভাইরাল হয়েছে। এই একই ভিডিওতে দেখা যাচ্ছে ওই ব্যক্তি একাধিক ব্যক্তিদের স্টাইল কপি করার চেষ্টা করছেন। ওই ব্যক্তিকে একই সাথে কৈলাস খের এবং রাজপাল যাদবের স্টাইল কপি করতে দেখা যাচ্ছে। একই সাথে ওই ব্যক্তি গায়ক জুবিন নটিয়ালের স্টাইল কপি করার চেষ্টাও করছেন।

বর্তমানে মানুষজন এই ভিডিওটি বেশ পছন্দ করছেন। এই মুহূর্তে instagram এ ৭ লক্ষ ২৩ হাজারের বেশি মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন। ভিডিওতে ৬ হাজারের বেশি লাইক পড়েছে এবং এই ভিডিওটি এখনো পর্যন্ত ১৯.৭ হাজার মানুষজন দেখেছেন। কমেন্ট বিভাগে ভিডিওটি নিয়ে বেশ কয়েকটি কমেন্ট রয়েছে, যা বেশ মজাদার। আপনার অবশ্যই সময় কাটিয়ে দেবে এই ভিডিও। একজন নেটিজেন লিখেছেন, আরে কাকা আপনি টেনশন নেবার বয়সে টেনশন নিতে শুরু করেছেন। অন্য আরেক নেটিজেন লিখছেন, আপনি তো রাজপাল যাদব এবং কৈলাশ খেরের মিশ্রণ। ভিডিওটি বেশ মজার এবং ইতিমধ্যেই জনপ্রিয়তা শিখরে রয়েছে এই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by Gautam Baba (@goutam_baba_09)