Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিদেশি ছেলের সাথে রাতের পার্টিতে সময় কাটাচ্ছেন জাহ্নবী কাপুর ও সুহানা খান, সমালোচনার ঝড় ইন্টারনেট দুনিয়াতে

Updated :  Monday, June 6, 2022 2:29 PM

বলিউড ও গ্ল্যামার ওয়ার্ল্ডের জনপ্রিয় তারকাদের ফ্যানডম যে বিশাল, তা বলার অপেক্ষা রাখে না। অনুরাগীরা নিজের প্রিয় তারকার অভিনয় নিয়ে যেমন জানেন, ঠিক তেমনই তাঁদের ব্যাক্তিগত জীবন নিয়ে জানার ইচ্ছার অন্ত নেই। তাই তো জনপ্রিয় তারকাদের পরিবারের অন্যান্য সদস্যও মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে এসে। আর এর মাঝেই এমন এমন তথ্য সামনে আসে যা জানতে পারলে আপনারাও অবাক হয়ে যেতে পারেন। তাইতো আজকাল মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে বলিউড স্টার কিডদের জীবনের বিভিন্ন কাহিনী।

বলিউড জগতে বর্তমানে বেশ জনপ্রিয় শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। বেশ কয়েকটি সুপার হিট হিন্দি সিনেমা করে বলিউডে নিজের জায়গা পাকা করেছেন জাহ্নবী। তিনি স্টার কিড হলেও বর্তমানে তিনি পরিচিতি পান বলিউডের এক সফল অভিনেত্রী হিসেবে। একের পর হিট সিনেমা রয়েছে তার ক্যারিয়ারের তালিকায়। অন্যদিকে বলিউডের আরেক জনপ্রিয় স্টার কিড হল সুহানা খান। শাহরুখ খানের মেয়ে হিসাবে এতদিন সোশ্যাল মিডিয়াতে তার জনপ্রিয়তা ছিল যথেষ্ট। আবার সম্প্রতি একটি সিনেমাতে অভিনয় করে বলিউডে ডেবিউ করেছেন সুহানা খান।

বিদেশি ছেলের সাথে রাতের পার্টিতে সময় কাটাচ্ছেন জাহ্নবী কাপুর ও সুহানা খান, সমালোচনার ঝড় ইন্টারনেট দুনিয়াতে

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে একটি ছবি ফাঁস হয়েছে যেখানে দেখা গিয়েছে শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর এবং শাহরুখ খান কন্যা সুহানা খান একটি রাতের পার্টিতে অংশগ্রহণ করেছেন। তাঁরা বেশ বোল্ড পোশাক পরে রাতের পার্টিতে একটি বিদেশী ছেলের সাথে সময় কাটাচ্ছেন। এই ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই মুহূর্তের মধ্যে তুমুল ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মনে এখন একটাই প্রশ্ন যে কে ওই বিদেশি ছেলেটি যার সাথে এত নিবিড়ভাবে মিশে গিয়েছে জানভি কাপুর এবং সুহানা খান। এখনও অব্দি ওই ছেলেটির কোনো পরিচয় জানা যায়নি। তবে নেটিজেনরা এই ছবি নিয়ে ব্যাপক আলোচনা করছেন ইন্টারনেট দুনিয়াতে।