Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

স্বপ্না চৌধুরীর গানে দারুন নাচ করলেন বৌদি, আগুন ধরিয়ে দিলেন মঞ্চে, ভাইরাল ভিডিও

Updated :  Monday, August 14, 2023 9:43 AM

আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াতে হরিয়ানভি গানের একটা আলাদা জনপ্রিয়তা রয়েছে। সবাই আজকাল এই ধরনের গানের সাথে নাচ করে ভিডিও বানাতে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তার পাশাপাশি আজকালকার দিনে বিয়ে এবং অন্যান্য অনুষ্ঠানেও এই ধরনের গান বাজানো হচ্ছে ব্যাপকভাবে। তাই ইন্ডাস্ট্রি নিয়ে যতই প্রশ্ন উঠুক না কেন এই ইন্ডাস্ট্রির গান কে অবহেলা করা একেবারেই সম্ভব নয়। এই ইন্ডাস্ট্রি থেকেই উঠে এসেছেন স্বপ্না চৌধুরীর মত বহু তারকা যাদের গান এবং নাচের ভিডিও এখনো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল।

তাদের এই সমস্ত ভিডিওর সঙ্গেই একই সাথে ভাইরাল হয় তাদের ভিডিও যারা এই ধরনের গানের সঙ্গে নাচ করেন। সম্প্রতি একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলাকে যিনি লাল রঙের একটি সালোয়ার কামিজ পড়ে মঞ্চের উপর দাঁড়িয়ে স্বপ্না চৌধুরীর গানের সঙ্গে নাচ করছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে একেবারে আগুন ধরিয়ে দিয়েছে। এই ভিডিওটিতে তার নাচ কোন অংশেই স্বপ্না চৌধুরীর থেকে কম নয়।

এই ভিডিওতে ওই মহিলা রাজি বোল যা গানটিতে নাচ করেছেন। এমনিতে আপনি এই গানের উপরে একের পর এক ভিডিও ইউটিউবে দেখতে পাবেন। তবে যে ভিডিওটির কথা বলছি সেখানে ২৩ লাখেরও বেশি মানুষ ভিউ দিয়েছেন। বলতে গেলে স্বপ্না চৌধুরীর ভক্তরা এবং হরিয়ানভি গানের দর্শকরা ব্যাপকভাবে এই ভিডিওটি দেখেছেন। এই ভিডিওতে স্বপ্না চৌধুরীকে এই নৃত্যশিল্পী একেবারে কঠিন টক্কর দিয়েছেন। এই মেয়েটি আর কেউ নন তিনি হলেন নীলু মৌর্য যিনি tiktok এ একটা সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। নাচের ভিডিও করে তিনি এখনো নিজের জনপ্রিয়তা টিকিয়ে রাখতে পেরেছেন। চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওটি।