Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Janhvi Kapoor: দিন দিন সমস্ত সীমা অতিক্রম করছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর, এমন ছবি তুললেন

Updated :  Monday, August 1, 2022 3:25 PM

জাহ্নবী কাপুর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। শ্রীদেবী কন্যা হিসেবে ছোট থেকেই পরিচিত সে। বনি কাপুর ও শ্রীদেবীর দৌলাতে জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর যে ছোট থেকেই সেলেব কিড হিসেবে বড় হয়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রায়ই বিটাউনে তাকে নিয়ে চর্চা চলে। কোন না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। থেকে থেকেই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দেন অভিনেত্রী। সম্প্রতি পাপারাজিৎদের দৌলাতেই আবারো চর্চায় তিনি।

বর্তমানের অভিনেত্রী হিসেবে জাহ্নবী কাপুর নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নেটমাধ্যমে। তার অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। জাহ্নবী কাপুরের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সেই ঝলক মিলবে। সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীরাও একাধিক ফ্যান পেজ তৈরি করে রেখেছে, যেখান থেকে প্রায়ই অভিনেত্রীর একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার হয়ে থাকে। সম্প্রতি নিজের শেয়ার করা বোল্ড, লাস্যময়ী ছবির সূত্র ধরেই আপাতত চর্চায় জাহ্নবী।

এই মুহূর্তে শ্রীদেবী কন্যা নেটিজেনদের মাঝে নিজের নতুন লুকের জন্য চর্চায় রয়েছেন। অভিনেত্রী নিজেই নিজের ইনস্টাগ্রামের পাতায় নিজের কিছু বোল্ড ছবি শেয়ার করে নিয়েছেন, যা ভাইরাল হওয়ার পর থেকেই চর্চিত তিনি। ছবিতে জাহ্নবীকে বো-স্ট্রীট ফ্লোরাল প্রিন্টের পোশাকে দেখা গিয়েছে। এই পোশাকের সাথে কার্লি হেয়ার সেট করিয়েছিলেন তিনি। নুড মেকাপে নিজের টোনড স্কিন শো-অফ করেছেন অভিনেত্রী। পাশাপাশি অভিনেত্রীর ঠোঁটে লেগেছিল সেই পরিচিত মনকাড়া হাসি, যা আবারো মুগ্ধ করেছে সকলকে। বোল্ড ফটোশুটের খাতিরেই যে অভিনেত্রী এই ছবিগুলি তুলেছেন, তা স্পষ্ট। ছবিতে কখনো দাঁড়িয়ে, আবার কখনো বসে পোজ দিতে দেখা গিয়েছে তাকে। তার এই নজরকাড়া লুকে মুগ্ধ তার অনুরাগীরাও। সম্প্রতি ডিজনি প্লাস হটস্টার এইচডি’তে মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর অভিনীত ‘গুড লাক জেরি’, যা ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে দর্শকমহলে।