Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নিকিতা দত্তের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন জুবিন নটিয়াল, কী জানাল গায়ক

Updated :  Monday, March 14, 2022 11:06 AM

এই মুহূর্তে বলিউডের দুই তারকাকে নিয়ে বেশ চর্চা চলছে মিডিয়াতে। তারা হলেন জুবিন নটিয়াল ও নিকিতা দত্ত। ‘কবীর সিং’এর সেট থেকেই আলাপ জমে ওঠে তাদের। নিকিতা দত্তকে এই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। অন্যদিকে জুবিন নটিয়াল এই ছবির ‘তুঝে কিতনা চাহানে লাগে হাম’ এই জনপ্রিয় গানটি গেয়েছিলেন। বেশ কিছুদিন ধরে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছে। একে অপরের সাথে গোপনে ডেটিং করতেও দেখা গিয়েছে তাদের। তবে সম্প্রতি নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন গায়ক নিজেই।

সম্প্রতি বম্বে টাইমসের সাথে কথা বলেছেন জুবিন নটিয়াল। তিনি জানিয়েছেন, এই প্রসঙ্গে তিনি বিশেষ কিছুই বলতে চান না। ‘এক দুজেকে ভাস্তে’তে অভিনয় করতেন নিকিতা দত্ত। সেই ধারাবাহিকেই একটি গান গেয়েছিলেন জুবিন নটিয়াল। সেইসময় থেকেই নিকিতা দত্তকে চেনেন গায়ক, তা নিজেই জানিয়েছেন তিনি। পরবর্তীকালে একে অপরকে ভালোভাবে জানার সুযোগ পান তারা। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, তারা এই মুহূর্তে একে অপরের সাথে ডেটিং করছেন কিনা! তা নিয়ে তিনি কোনরকম মন্তব্য করতে নারাজ। কারণ তার মতে, কোন মূল্যেই তারা মিডিয়াতে আলোচনার বিষয়বস্তু হতে রাজি নন।

আসলে কয়েকদিন আগেই একটি ক্যাফেতে একে অপরের সাথে হেসে কথা বলতে দেখা গিয়েছিল তাদের। সেই ছবি ধরা পড়েছিল পাপারাজিৎদের ক্যামেরায়, যা রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সেই থেকেই মিডিয়াতে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায়। এমনকি জানা যায়, জুবিন নটিয়ালের শহর উত্তরাখণ্ডে গিয়েছেন অভিনেত্রী। এমনকি এও শোনা গেছে, দুই পরিবারের তরফ থেকেই তাদের সম্পর্ক মেনে নিয়েছে। এমনকি গোপনে চলছে বিয়ের প্রস্তুতিও। সূত্র অনুযায়ী, এই দুই তারকা মুম্বাইতেও কাজের মাঝে নিজেদের মতো করে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। তবে এই বিয়ের খবরের কতটা সত্যতা রয়েছে? তা অবশ্য যাচাই করে দেখা হয়নি। উল্লেখ্য, জুবিন নটিয়াল কিংবা নিকিতা দত্ত এখনো পর্যন্ত কেউই প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।