Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জুবিন নৌটিয়ালকে বিয়ে করছেন এই বলিউড অভিনেত্রী, নাম জানলে বিশ্বাস হবে না

Updated :  Saturday, March 12, 2022 10:06 PM

বলিউডের জনপ্রিয় গায়কদের তালিকায় মোটামুটি প্রথম সারিতেই রয়েছেন জুবিন নটিয়াল। তাঁর মনমাতানো গলার স্বর অবাক করেছে অনেককেই। আবার অনেকেই লাইভ শোতে তাঁর গান শুনে চোখের জলে বাড়ি ফিরেছেন। তাঁর কন্ঠ যেন অদ্ভুত রকমের মায়াবী এবং অতুলনীয়। অনেক জায়গাতে স্ট্রাগেল করার পর আজকে বলিউড ইন্ডাস্ট্রিতে একজন সফল গায়ক জুবিন নটিয়াল। সম্প্রতি তাঁর বেশ কয়েকটি অ্যালবাম রিলিজ করেছে যা ব্যাপক জনপ্রিয় হয়েছে। সেইসাথে বলি মহলে গুঞ্জন চলছে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জনপ্রিয় গায়ক।

গায়ক হিসেবে মহিলা অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয়তা রয়েছে জুবিন নটিয়ালের। তবে তারমধ্যেই সম্প্রতি বি টাউনে গুঞ্জন উঠেছে বলিউড অভিনেত্রী নিকিতা দত্তের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন জুবিন। নিকিতা বলিউডের প্রথম সারির অভিনেত্রী না হলেও, তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে অনেক সিনেমাতেই। ‘কবির সিং’, ‘দি রেড বুল’ ইত্যাদি সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

জানা গেছে, ‘কবির সিং’ সিনেমার সময় নিকিতার সঙ্গে আলাপ হয়েছিল জুবিনের। তারপর থেকে তাদেরকে একাধিক জায়গায় একসাথে দেখা গিয়েছে। গ্ল্যামার ওয়ার্ল্ডে তাদের সম্পর্ক নিয়ে ব্যাপক চর্চা শুরু হলেও, নিজেরা এই বিষয়ে মুখ খোলেননি দুজনেই। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে পাহাড়ে গিয়ে একটি ছবি শেয়ার করেছিলেন নিকিতা। ক্যাপশন দিয়ে লিখেছিলেন, তিনি তাঁর আত্মার কিছু অংশ পাহাড়ে রেখে এসেছেন। সেই ছবিতেই জুবিন কমেন্ট করে লেখেন, নিকিতা তাঁর হৃদয়ের কিছু অংশ যে পাহাড়ে রেখে এসেছেন তা বুঝতে পারেননি তিনি। মাঝে মাঝেই দেখা যায় দুই তারকা একে অপরের ইনস্টাগ্রাম পোস্টে কমেন্ট করেন।

এছাড়াও জুবিন ও নিকিতাকে মাঝেমাঝেই বিভিন্ন রেস্টুরেন্ট একসাথে দেখা যায়। এখন ফ্যানদের কাছে একটাই প্রশ্ন যে কবে এই মিষ্টি জুটির প্রেম সম্পর্ক পরিণতি পাবে। তবে অবশ্য দুই তারকা নিজেদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়া বা কোন সাক্ষাৎকারে খোলসা করেননি। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের শেষের দিকে সুপার হিট হয়েছিল জুবিন নটিয়াল এর মিউজিক ভিডিও “দিল গালতি কর বায়ঠা হে”। সেই সফলতার পর বেশ কয়েকটি রিমিক ভার্শন গান বানানোর চিন্তাভাবনা করছেন জুবিন।