Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: ‘কালো ভ্রমর’, প্রকৃতির মাঝে দুর্দান্ত নেচে ভাইরাল সুন্দরী যুবতী, দেখুন ভিডিও

Updated :  Wednesday, June 1, 2022 8:02 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি যে নাচের ভিডিওটির সূত্র ধরে চর্চায় মৌমিতা, সেটি তিনি নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে মাত্র দু’দিন আগে শেয়ার করে নিয়েছেন তার অনুরাগীদের সাথে। এই অল্পসময়ের মধ্যেই এই ভিডিও দেখে ফেলেছেন ৩১ হাজারেরও বেশি মানুষ। পছন্দও করেছেন অনেকে। তার নাচের প্রশংসাও করেছেন বহু নেটনাগরিক। ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত প্রশংসায় ভরা মন্তব্যের দেখা মিলবে।

ভিডিওতে মৌমিতাকে ‘কালো ভ্রমর’এর তালে সবুজের মাঝে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। গানের সাথে মানানসই কালো শাড়িতেই সেজে উঠেছিলেন তিনি। পাশাপাশি পরেছিলেন মানানসই অলংকারও। একেবারে সাঁওতালি মেয়ে বউদের মতই সেজে উঠেছিলেন মৌমিতা। সম্প্রতি তার এই ভিডিও নজর কেড়েছে নেটনাগরিকদের একাংশের। শুধুমাত্র নিজের এই নাচের প্রতিভাকে কাজে লাগিয়েই আজ মৌমিতা বিশ্বাস লাখো মানুষের মাঝে পরিচিত হয়েছেন।