Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: বাউল গানে নাচলেন দুই সুন্দরী যুবতী, প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়ায়

Updated :  Wednesday, March 30, 2022 10:42 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি দুই যুবতী নিজেদের নাচের প্রতিভার জন্য পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দুই সুন্দরী যুবতী বাউল গানের সাথে প্রকৃতির মাঝেই নৃত্য পরিবেশন করলেন। ‘কালো জলে কুচলা তলে’ গানটি অন্যতম জনপ্রিয় একটি বাউল গান। সম্প্রতি এই গানের সাথেই নৃত্য পরিবেশন করেছেন তারা। ভিডিওতে যে দুই যুবতীকে দেখা গিয়েছে তাদের নাম অনুশ্রী ও রাখি। ভিডিওটি বানানোর সময় দুজনের পরনেই ছিল কালো রঙের শাড়ি ও ঘিয়ে রঙা ব্লাউজ। এই পোশাকের পাশাপাশি সেজেছিলেন মানানসই অলংকারে। বাউল গানের সাথে নাচার জন্য ঠিক যেমন সাজসজ্জার প্রয়োজন পরে ঠিক তেমনভাবেই সেজেছিলেন তারা। একবছর আগে তারা নিজেদের চ্যানেল ‘ফোক ক্রিয়েশন’ থেকে এই ভিডিওটি শেয়ার করেছিলেন। বর্তমানে যার ভিউজ ৩৬ লাখ ছাড়িয়ে গিয়েছে।