Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: কাঁচা বাদাম গানে স্কুলের মধ্যেই দুর্দান্ত নাচ এক একরত্তির, রইল ভিডিও

Updated :  Sunday, September 18, 2022 5:04 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে নেটমাধ্যমে থেকে থেকে এমন কিছু ভিডিও ভাইরাল হতে দেখা যায়, যা মন জয় করে নেয় সমগ্র নেটনাগরিকদের। সম্প্রতি তেমনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হয়েছে। রইল সেই ভিডিওই।

আইএএস অফিসারদের স্থান আইনি ব্যবস্থার উপরের দিকে। কঠোর অনুশীলন করার পরেই আইনি ব্যবস্থার এত উপরে পৌঁছাতে পারেন তারা। সম্প্রতি তেমনি একজন অন্যতম যোগ্য আইএএস অফিসার আনিশ শারান নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি বাচ্চার নাচের ভিডিও শেয়ার করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ার একসময়ের ট্রেন্ডিং গান বাদাম বাবুর ‘কাঁচা বাদাম’ গানের তালে স্কুলের মধ্যেই নাচতে দেখা গিয়েছে তাকে। এই একরত্তির নাচের দুর্দান্ত প্রতিভা দেখে অবাক হয়েছেন সকলেই। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই বাচ্চাটির নাচের ভিডিও। তার প্রতিভাকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিওটি শেয়ার করে নিয়েছিলেন এই উল্লেখ্য আইএএস অফিসার। শুধুমাত্র তিনিই নন আরো অনেকে এই ভিডিওটি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মাধ্যমে, অবশ্য তার ঝলক নেটদুনিয়াতেই মিলবে। উল্লেখ্য, আনিশ শারান প্রায়ই এমন ধরনের নানা ভিডিও শেয়ার করে নেন নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে।