Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আচমকা বন্ধ হয়ে যাচ্ছে কপিল শর্মার কমেডি শো, প্রকাশ্যে এল কারণ

Updated :  Tuesday, January 26, 2021 2:32 PM

সম্প্রতি সোনি টিভির পক্ষ থেকে জনপ্রিয় কমেডি শো ‘দি কপিল শর্মা শো’ বন্ধ হওয়ার কথা ঘোষণা করা হয়েছে।  কমেডিয়ান কপিল শর্মা (Kapil sharma) নিজেও সোশ্যাল মিডিয়ায় এই কথা শেয়ার করেছেন। তবে কপিলের অনুরাগীরা প্রথমে শো বন্ধ হওয়ার ঘোষণাকে গুজব ভেবেছিলেন। কিন্তু ‘টাইমস অফ ইন্ডিয়া’-য় ‘দি কপিল শর্মা শো’ সংক্রান্ত  একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে শোয়ের দর্শকদের মন খারাপ হয়ে যায়।  সোশ্যাল মিডিয়ায় দর্শকদের অনেকেই হতাশা প্রকাশ করেন।

‘দি কপিল শর্মা শো’-এর সঙ্গে যুক্ত নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের প্রিয় ‘দি কপিল শর্মা শো’ -তে করোনা পরিস্থিতির কারণে লাইভ অডিয়েন্সরা যোগ দিতে পারছেন না। তাছাড়া এই পরিস্থিতিতে অধিকাংশ হিন্দি ফিল্মের মুক্তি পিছিয়ে গিয়েছে।  ফলে ফিল্মের প্রোমোশনের জন্য বলিউড তারকারাও এই শো-তে আসছেন না।  এই কারণে নির্মাতাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শোয়ের ফরম্যাট না বদলালেও নতুন কিছু মশলা যোগ করে ফিরে আসবে ‘দি কপিল শর্মা শো’।এই কারণে একটি ব্রেক নেওয়ার জন্য শো-টি কিছুদিন বন্ধ রাখা হচ্ছে।  এছাড়া কপিলের স্ত্রী গিনি( Ginni) খুব তাড়াতাড়ি দ্বিতীয়বার মা হতে চলেছেন।  এই কারণে এই মুহূর্তে গিনির সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন কপিল।

2018 সালের ডিসেম্বর মাসে শুরু হওয়া ‘দি কপিল শর্মা শো’ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অফ এয়ার হতে চলেছে।  এই শোয়ে বিভিন্ন সময়ে দেখা মিলেছে ভারতী সিং (Bharati sing), কৃষ্ণা অভিষেক (Krushna Abhishek), অর্চনা পূরণ সিং (Archana puran singh) সহ নামী কমেডিয়ানদের দেখা মিলেছে। সোনি টিভিতে প্রতি উইকএন্ডে সাড়ে নটার সময় সম্প্রচারিত হওয়া  ‘দি কপিল শর্মা শো’ দর্শকদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছিল।