আজকের দিনে দাঁড়িয়ে ভোজপুরি গান সবথেকে জনপ্রিয় কয়েকটি ভারতীয় সংগীতের মধ্যে একটি হয়ে উঠেছে। যে কোন অনুষ্ঠানেই আজকাল ভোজপুরি গান বাজনা শোনা যায়। সবথেকে বড় কথা যে কোন পার্টিতে এই ধরনের গান একেবারে মাস্ট। অনেক অনুষ্ঠানে আমরা ভোজপুরি গান শুনে থাকি এবং অনেকেই এই ভোজপুরি গানের সঙ্গে নাচ করে মঞ্চ মাতিয়ে দেন। ভোজপুরি অনেক তারকা এমন রয়েছেন যারা বলিউড তারকাদের থেকেও অনেক বেশি জনপ্রিয়। এদের মধ্যে যেমন আছেন নিরাহুয়া, তেমনি রয়েছেন খেসারি লাল যাদব এবং রবি কিসান এর মতো তারকারা। বর্তমানে খেসারি লাল যাদবের নতুন গান ২০২৪ সালে ভোজপুরি দুনিয়ায় ঝড় তুলতে শুরু করেছে। এই মুহূর্তে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় হয়েছে এবং আজকে আমরা এই গানের ভিডিও নিয়ে কথা বলতে চলেছি
২০২৪ সালে মুক্তি পেয়ে গেল নতুন গানের ভিডিও
এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি খেসারি লাল যাদব একটি নতুন গানে নাচ করছেন তার সহ অভিনেত্রী তনুশ্রীর সঙ্গে। গানটির নাম হল দরদিয়া।তাদের দুজনের পরনে রয়েছে সাদা পোশাক। একদিকে তনুশ্রী রয়েছেন সাদা শাড়ি পড়ে এবং তার সাথে রয়েছে কালারফুল ব্লাউজ। অন্যদিকে খেসারি লাল যাদবের পরনে রয়েছে সাদা শার্ট এবং তার সাথে জিন্স। এই ভিডিওতে তাদের দুজনের দুর্দান্ত রোমান্স আমরা দেখতে পাচ্ছি। একটা ঘরের মধ্যে তাদের দুজনের এই রোমান্স সবাই বেশ পছন্দ করেছেন। ঘরের আলো ও সাজসজ্জা অত্যন্ত জাঁকজমকপূর্ণ।
সোশ্যাল মিডিয়াতে হয়েছে ভাইরাল
বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই দরদিয়া গানটি বেশ ভাইরাল হয়ে উঠেছে। বর্তমানে তিন কোটি মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন এবং বহু মানুষ এই গানের সঙ্গে রিল ভিডিও তৈরি করেছেন। এই গানটি নিজের গলায় পয়েছেন খেসারি লাল যাদব। ভিডিওটি বর্তমানে ইউটিউবে বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং অনেকেই এই ভিডিও দেখেছেন। কমেন্ট বক্সেও তাদের দুজনের এই রোম্যান্স দেখে সবাই বেশ মুগ্ধ।














Brooks Nader’s Playful DoorDash Ad Earns Alix Earle’s Praise