Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিবাহবার্ষিকীর দিনই গুনগুনের দ্বিতীয় বিয়ে? ‘খড়কুটো’ সিরিয়ালে নতুন চমক

Updated :  Tuesday, July 6, 2021 3:44 PM

টেলিভিশনের পর্দায় বহু বছর ধরে একাধিক ডেলি সোপ অর্থাৎ ধারাবাহিক দেখানো হয়। এখনকার বেশির ভাগ ধারাবাহিকে জা আর ননদের সাথে ঝগড়া, তিন-চার বার বিয়ে। তবে এর  মধ্যে অল্প কিছু ধারাবাহিক আছে একজন দক্ষতায় পুরো যৌথ পরিবারকে এক সুতোয় বেঁধে রাখে। আর সেই সব ধারাবাহিক সিরিয়াল প্রেমী দর্শকের মন ছুঁয়ে যায়। ‘খড়কুটো’ও তেমনই এক ধারাবাহিক। শুরুর দিন থেকেই এই ধারাবাহিক বহু মা কাকিমার মন জয় করে এসেছে। ৩০০ পর্ব অতিক্রম হয়ে গিয়েছে অনেক দিন আগে। তাও টিআরপির দিক থেকেও বরাবর এই ধারাবাহিক সেরা দশেই স্থান পেয়ে এসেছে।

‘খড়কুটো’ ধারাবাহিকের জনপ্রিয় দুই চরিত্র বাবিন ও গুনগুন। শুরুর দিন থেকেই এই ধারাবাহিকে বাবিন আর গুনগুনের ঝগড়া আর খুনসুটি দেখে এসেছে। একে অপরকে ভালোবাসলেও সেই কথা এখনো কেউ কাউকে বলে উঠতে পারছেনা৷ কিন্তু দর্শক এদের মিল দেখার আশায় বসে আছে। তাই এবার এই ধারাবাহিকে আসতে চলেছে বড় সড় টুইস্ট।

সাড়ে সাত টা মানে মুখার্জি বাড়িতে চলে হই হুল্লোড়। তার মাঝেই বাবিন গুনগুনের খুনসুটি, ঝগড়া, ঝগড়ার মাঝে অল্প অল্প দুষ্টু মিষ্টি প্রেম। সম্প্রতি সেই হাসিখুশিতে ভরা পরিবার কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। অনন্যার জন্য বাবিন আর গুনগুনের মধ্যে ঝগড়া বেড়েই চলেছে। আর এই ঝগড়া হওয়াতে গুনগুন নিজের ড্যাডকে বলে সৌজন্যকে ডিভোর্স দেওয়ার কথা।

আর এর মাঝেই কৌশিক মেয়ের কথাতে রাজী হয়ে যায়।পরিবারের প্রিয় বাবিন ও গুনগুনের যে ডিভোর্স হয়ে যাচ্ছে। এই নিয়ে সকলের খুব মন খারাপ। আর কৌশিক বাবু বলেন সৌজন্যকে এদের ডিভোর্স হয়ে গেলে মেয়ের অন্যত্র বিয়ে দেবে। আর তাতে বাবিনের খারাপ লাগলেও তবু চুপ আছে। মাঝে মাঝে গুনগুনকে বলে উঠছে ডিভোর্স হয়ে গেলে বিয়ে করতে সুবিধে হবে তাঁর। এদিকে বাবিনও তেমন একগুঁয়ে মানুষ মনের ভিতর কষ্ট চেপে রেখে নিজের আত্মসম্মান বজায় রাখছে।

বুকে পাথর চেপে সেও রেগে গিয়ে দিয়েছে ডিভোর্স পেপারে সই করে। গুনগুনের বাবাব কৌশিকবাবু জানিয়েছেন যে তিনি আর মেয়ের অন্যত্র বিয়ে দেবেন। এরই মধ্যে স্টার জলসার ন নতুন প্রোমো লঞ্চ হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে যে গুনগুনের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। আর সকলকে চমকে গুনগুন ফার্স্ট ক্লাস পেয়ে পাশও করেছে। তার মানে চ্যালেঞ্জে জিতে গিয়েছে গুনগুন। একদিকে পরীক্ষা পাশ করার আনন্দ অন্যদিকে ক্রেজির থেকে আলাদা থাকার কষ্ট।

এরপরই গুনগুনের বাবা মেয়ে আর বাড়ির সকলকে জানান যে তিনি গুনগুনের বিয়ের দিন ফিক্সড করে নিয়েছেন। বিয়ের তারিখ শুনেই চমকে যায় গুনগুন। কারণ সেটি হল তাঁর ও বাবিনেরও বিয়ের দিন ১০ তারিখ। অর্থাৎ নিজের প্রথম বিবাহবার্ষিকীর দিনই নতুন করে অন্য একজনকে বিয়ে করতে চলেছে গুনগুন। তবে কি সত্যি সত্যি কি গুনগুন ক্রেজিকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে? না। তবে কৌশিক বাবু নিজের মেয়ে আর জামাইয়ের এক্কেবারে ঝগড়া বন্ধ করার কৌশল ঠিক করেছে। গুনগুনের অন্য কোথাও নয়, সেই বাবিনের সঙ্গেই ফের বিয়ে দেবেন কৌশিকবাবু। এই প্ল্যানে সামিল দিয়েছেন পটকা।
বিবাহবার্ষিকীর দিন ফের নতুন করে বিয়ের বন্ধনে আবদ্ধ হবে গুনগুন ও বাবিন। তবে এ বিষয়ে বাবিন আর গুনগুন অজ্ঞাত। তবে দর্শক অপেক্ষা করছে কবে এই দুজনের মিল হবে। কবে এই নতুন পর্ব আসবে।