Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

King Cobra Ka Video: দরজার ফাঁক দিয়ে ফণা তুলে আক্রমণের জন্য প্রস্তুত বিশাল কিং কোবরা, ভিডিও ভাইরাল

Updated :  Wednesday, December 28, 2022 6:31 PM

আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও।

মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন পশুপাখির ভিডিও। পোষ্যদের অবাক করা কীর্তি মন জয় করে নেয় নেট নাগরিকদের। তবে মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন সাপের ভিডিও। শুনে অবাক লাগলেও, সাপের জীবন যাপন এবং সাপ ধরার প্রক্রিয়া সমন্ধে জানার খুব ইচ্ছা তাকে নেটিজেনদের। তাইতো সাপের ভিডিও ইন্টারনেট দুনিয়াতে এলেই, তা ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে সাপের একটি ভয়াবহ ঘটনা ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে আপনার। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে যে একটি কাঠের দরজার ফাঁক দিয়ে ফণা তুলে দাঁড়িয়ে আছে বিশাল কিং কোবরা সাপ। একজন ব্যক্তি ভিডিও করতে গেলে সাপটি তাকে ছোবল মারার চেষ্টা করে। এই ভিডিও দেখে রীতিমত হাড়হিম হয়ে গিয়েছে নেট জনতাদের। এই ভিডিওটি @TheFigen নামক একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে শেয়ার করা হয়। ভিডিওটি শেয়ার করে রসিকতা করে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘সবচেয়ে নিরাপদ সিস্টেম’। ভিডিওটি ২ হাজারের কাছাকাছি মানুষ লাইক দিয়েছেন এবং প্রচুর মানুষ দেখেছেন।