Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাতৃত্বের একবছর! দেখতে দেখতে এক বছরে পা দিল কোয়েলের ছেলে কবীর

Updated :  Wednesday, May 5, 2021 1:46 PM

গত বছর করোনা মরশুমে ৫ই মে ভোর ৫টা নাগাদ প্রথম মা হয়েছেন টলিপাড়ার মিষ্টি মেয়ে ও অভিনেত্রী কোয়েল মল্লিক। মেয়ে স্ত্রীর পর এক ছেলের মা এখন টলিউডের বাবলি নায়িকা। মা হওয়ার অনুভূতি প্রত্যেকের কাছে একটু বেশি স্পেশাল অভিনেত্রীর কাছেও ছিল। জন্মের কিছু সময়ের পর বিকেলেই স্বামী নিসপাল সিং এর সাথে হাসপাতালের বেডে শুয়ে নবজাতকের সাথে ছবি শেয়ার করেন অনুগামীদের সাথে। আর সেই সুখবর পেয়ে সারা টলি ইন্ড্রাস্টি আনন্দে আটখানা হয়ে যায়।

তবে কিছুদিনের মধ্যে কোয়েল ও তাঁর পুরো পরিবার করোনাতে আক্রান্ত হন। তখন নবজাতকের থেকে আলাদাই থাকতে হয় অভিনেত্রীকে। করোনা জয় করে ছেলের কাছে ফিরে বেশ আনন্দিত হন অভিনেত্রী। গত বছর অক্টোবর মাসে ছিল বাঙালির সেরা পুজো দুর্গোৎসব। এই করোনা আবহে বাড়ির সদস্যদের নিয়ে মল্লিক বাড়িতে হয়েছিল দুর্গাপুজো। এই কিন্তু বিভিন্ন ঘটনায় নাম ঠিক করা হয়নি। তাই তো দুর্গাপুজোর মহাষ্টমী তিথিতে ছেলের নামকরণ করেছিলেন অভিনেত্রী। কোয়েলের কোলে ছোট ছেলে আর পাশে স্বামী একফ্রেমে বন্দী। সপরিবারে এই ছবি দিয়ে ছেলের নাম বললেন। নবজাতকের নাম দেন কবীর। আর এরপর সেলেব থেকে শুরু করে কোয়েলের অনুরাগী সকলেরই কবীর নাম খুব পছন্দের হয়।

গত ২৮ শে এপ্রি অভিনেত্রী কোয়েল মল্লিকের ছিল জন্মদিন। দেখতে দেখতে ৩৮ বছরে পা দিলেন কোয়েল। এই করোনা আবহে নিজের জন্মদিন স্বামী নিসপাল সিং এবং একমাত্র ছেলে কবীরের সাথে উদযাপন করলেন। এছাড়া ও এক আশ্রমের কিছু অনাথ বাচ্চাদের সাথে ভার্চুয়াল পদ্ধতিতে উদযাপন করলেন। হ্যাঁ এই অনাথ শিশুদের ভালো করে পড়াশোনা করিয়ে সঠিক জীবনের পথে এগিয়ে৷ নিয়ে যাওয়ার দায়িত্বে আছেন অভিনেত্রী। আর সেই বাচ্চাদের সাথে, চকোলেট, ভাল-মন্দ খাবার সঙ্গে নিয়ে। রির্টান উপহারের বদলে শিশুরাও অভিনেত্রীকে এক রাশ ভালবাসা আর গান গেয়ে উপহার দিয়েছেন অভিনেত্রীকে।

দেখতে দেখতে কোয়েলের মাতৃত্বের জন্মদিন আজ। একবছর আগে কবীরের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী। তাই তো সক্কাল সক্কাল অভিনেত্রীর অনুরাগীরা কবীরের একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন। সান্তা ক্লজ সাজে কবীরের হাসিমুখের ছবি শেয়ার করেছেন নেটদুনিয়াতে। সমস্ত খুশি যেন কবীরের জীবনকে ভরিয়ে তোলে সেই কামনাই করেছেন অভিনেত্রীর ফ্যানক্লাবের সদস্যরা। এউ ছবিটি আজকের নয়। গত বছর কবীরের ছিল প্রথম বড়দিনের উৎসব। এই দিন ছোট্ট সান্তা সাজিয়ে ছিলেন অভিনেত্রী। এবারে সেই ছবি পোস্ট করার পর অন্যান অনুরাগীরাও শুভেচ্ছা আর ভালোবাসাতে ভরিয়ে দিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।