Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: ‘ময়না ছলাৎ ছলাৎ’এর তালে প্রকৃতির মাঝে নাচ তিন কিশোরীর, রইল ভিডিও

Updated :  Friday, May 13, 2022 4:15 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে ‘এভারগ্রীন গার্লস’এর তিন কিশোরী পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি তিন কিশোরীর নাচের যে ভিডিওটি নেটনাগরিকদের মাঝে প্রশংসিত হয়েছে সেটি একবছর আগে ‘এভারগ্রীন গার্লস’ নামক ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছিল। যেখানে তিন কিশোরীকে ফোক গান ‘ময়না ছলাৎ ছলাৎ’এর তালে প্রকৃতির মাঝে খোলা আকাশের নীচে দক্ষতার সাথে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। এই মুহূর্তে এই ভিডিওটি পৌঁছে গিয়েছে ৫.২ লাখ মানুষের কাছে। পছন্দও করেছেন বহুমানুষ। এই তিন কিশোরীর নাচের দক্ষতা দেখে তাদের প্রশংসায় ভরিয়েছেন নেটনাগরিকদের অধিকাংশ মানুষ। ভিডিওটির কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত প্রশংসায় ভরা মন্তব্যের দেখা মিলবে। সম্প্রতি একবছর আগেকার এই ভিডিওটির সূত্র ধরেই চর্চায় এই তিন কিশোরী।