Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৪৯ বছর বয়সী অভিনেত্রী নো-মেকআপ লুকে মুগ্ধ করেছেন, মালাইকাকে এমন দেখতে লাগছিল

Updated :  Thursday, October 12, 2023 9:51 AM

মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চায় থাকেন অভিনেত্রী। অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় তাকে। তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। তবে এই মুহূর্তে অভিনেত্রী নিজের ফিটনেসের সূত্র ধরেই পুনরায় চর্চিত হচ্ছেন মিডিয়ার পাতায়।

৪৯ বছর বয়সী অভিনেত্রী নো-মেকআপ লুকে মুগ্ধ করেছেন, মালাইকাকে এমন দেখতে লাগছিল

ফিটনেস ফ্রিক মালাইকা। নিজের কেরিয়ারের শুরুর সময় থেকেই অভিনেত্রী নিজের ফিটনেস ও ফিগার নিয়ে ভীষণভাবে সচেতন। অবশ্য একথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। অভিনেত্রীর অনুরাগীদের একথা অজানা নয়। প্রায়ই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার পাতায় উঠে আসেন নিজের ফিটনেসের সূত্র ধরেই। সম্প্রতি আবারো সেই সূত্রেই একাংশের নজর কেড়েছেন তিনি। যোগা ক্লাস থেকে বের হওয়ার সময়ই পাপারাজিৎদের নজর কেড়েছেন অভিনেত্রী। আপাতত, সেই ঝলকই রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়।

৪৯ বছর বয়সী অভিনেত্রী নো-মেকআপ লুকে মুগ্ধ করেছেন, মালাইকাকে এমন দেখতে লাগছিল

সাম্প্রতিক ঝলকে অভিনেত্রীকে নিজের বান্দ্রার যোগা ক্লাস থেকেই বের হতে দেখা গিয়েছে। এই জায়গায় তাকে প্রায়দিনই দেখা যায়। এদিন কালো ও ছাই রঙের উপযুক্ত শরীরচর্চার পোশাকেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। একেবারে ক্যাজুয়াল লুকেই হাতে ফোন ও জলের বোতল নিয়ে হেঁটে আসছিলেন অভিনেত্রী। হাসিমুখে হাতও নেড়েছেন পাপারাজিৎদের দেখে। এরপরই নিজের গাড়িতে উঠে গিয়েছিলেন তিনি। বলাই বাহুল্য, সম্প্রতি আবারো অর্জুন প্রেমিকা নিজের ফিটনেস ক্লাসের বাইরেই দেখা দিয়েছেন। এই মুহূর্তে এই ঝলকের সূত্র ধরেই মিডিয়ার পাতায় চর্চায় উঠে এসেছেন তিনি। আপাতত, পাপারাজিৎদের সূত্রেই সেই ঝলকই নজর টেনেছে অধিকাংশ নেটজনতার।