Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কালো পোশাকে হাতে লাল গোলাপ মালাইকার, এমন ছবি দিয়ে ইন্টারনেটে তাপমাত্রা বাড়ালেন

Updated :  Saturday, August 26, 2023 10:15 AM

মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চায় থাকেন অভিনেত্রী। অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় তাকে। তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। তবে এই মুহূর্তে অভিনেত্রী নিজের সাম্প্রতিক চটকদার লুককে কেন্দ্র করেই চর্চার আলোয় উঠে এসেছেন।

ফিটনেস ফ্রিক মালাইকা। নিজের কেরিয়ারের শুরুর সময় থেকেই অভিনেত্রী নিজের ফিটনেস ও ফিগার নিয়ে ভীষণভাবে সচেতন। অবশ্য একথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। অভিনেত্রীর অনুরাগীদের একথা অজানা নয়। প্রায়ই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার পাতায় উঠে আসেন নিজের ফিটনেসের সূত্র ধরেই। আর সেই সূত্র ধরে খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও যথেষ্ট বিধি নিয়ম মেনেই চলেন অভিনেত্রী। অবশ্য তার উল্লেখ আলাদাভাবে না করলেও চলবে।

খুব সম্প্রতি অভিনেত্রী একটি বড় ইভেন্টে হাজির হয়েছিলেন। তার সাম্প্রতিক ডিজাইনার পোশাক নিঃসন্দেহে নজর কেড়েছে সমগ্র মিডিয়ামহলের পাশাপাশি নেটজনতারও। কালো ওয়ান সাইডেড অফশোল্ডার লং পোশাকে এদিন তার মারকাটারি ফিগার ছিল স্পষ্ট। সাদা বড় কাপড় দিয়ে ডিজাইন করা ছিল এই পোশাকে, যা পিছনের দিকে অনেকটাই ঝোলানো ছিল। কালো মানানসই স্টিলেটোও ছিল তার পায়ে। খোলা চুলে, নিউড মেকাপ নিয়েছিলেন তিনি। হাতে লাল গোলাপ নিয়ে গাড়ির সামনে দাঁড়িয়েও দিয়েছিলেন বোল্ড পোজ। এছাড়াও একাধিক ঝলকে নিজের ফিগার স্পষ্টভাবেই ফ্লন্ট করেছেন তিনি। আপাতত, মালাইকার এই সাম্প্রতিক ঝলক হুঁশ উড়িয়েছে তার ভক্তদের। অবশ্য তার ঝলক তার এই শেয়ার করে নেওয়া ছবিগুলির কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে। উল্লেখ্য এদিন অভিনেত্রীর লুক সেট করতে যাদের যাদের কৃতিত্ব রয়েছে, তাদের প্রত্যেককেই নিজের ছবির নীচে মেনশন করে দিয়েছেন মালাইকা।