Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Malaika Arora: গভীর রাতে রাস্তায় এমন কিছু করতে শুরু করলেন মালাইকা অরোরা, ভাইরাল ছবি

Updated :  Tuesday, January 31, 2023 7:32 AM

মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চা চলে। অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে, তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। সম্প্রতি আবারো নিজের সাম্প্রতিক লুকের সূত্র ধরেই নেটমহলের একাংশের মাঝে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী।

Malaika Arora: গভীর রাতে রাস্তায় এমন কিছু করতে শুরু করলেন মালাইকা অরোরা, ভাইরাল ছবি

শারীরিক ফিটনেস নিয়ে বেশ সচেতন অভিনেত্রী, সেকথা অজানা নয় কারোরই। প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করেন মালাইকা। তার একাধিক ঝলক প্রায়ই মেলে সোশ্যাল মিডিয়ার পাতাতে। অবশ্য সেকথা তার ফিগার ও ফিটনেস দেখেই স্পষ্ট সকলের কাছে। রবিবার রাতে বান্দ্রায় অ্যাপয়েন্টমেন্টের সামনে দেখা গিয়েছে অভিনেত্রীকে। খুব স্বাভাবিকভাবেই সেই ঝলক নজর এড়ায়নি পাপারাজিৎদের। এই মুহূর্তে সেই ঝলকই ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। সেখানে অভিনেত্রীর লুক নজর কেড়েছে নেটজনতার পাশাপাশি তার ভক্তদেরও।

Malaika Arora: গভীর রাতে রাস্তায় এমন কিছু করতে শুরু করলেন মালাইকা অরোরা, ভাইরাল ছবি

ভাইরাল হওয়া ঝলকে মালাইকা আরোরাকে গাড়ি থেকে নেমে বান্দ্রার এক অ্যাপার্টমেন্টে ঢুকতে দেখা গিয়েছে। এদিন সবুজ রঙের শর্টসে ও ব্লেজারে দেখা গিয়েছিল তাকে। ভিতরে পরেছিলেন সাদা টিউব কাটিং ব্রাও। ফ্লন্ট করেছেন কোমরও। খুব স্বাভাবিকভাবেই যা নজর এড়ায়নি পাপারাজিৎদের পাশাপাশি ভক্তদেরও। সম্ভবত কোন অনুষ্ঠানের সুত্রেই এদিন এখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী। আর তখনই ধরা দিয়েছেন পাপারাজিৎদের ক্যামেরার সামনে। ঐ সময়ে তাকে দেখে ভিড় সামলানো মুশকিল হয়ে যাচ্ছিল। এমনকি সকলের দিকে তাকিয়ে হাতও নেড়েছিলেন এদিন। সেই ঝলকও ধরা পড়েছে মিডিয়ার পাতায়।