Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিয়ের পর অভিমন্যু-মানালির প্রথম পুজো, নতুন বৌ-এর সাজে মানালি

Updated :  Wednesday, October 28, 2020 8:32 AM

সম্প্রতি পরিচালক অভিমন্যু চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী মানালির। বহুদিন ধরেই মানালি ও অভিমন্যুর সম্পর্ক ছিল। আনলক পর্বে সেই সম্পর্কে সিলমোহর পড়ল। মানালি ও অভিমন্যু ঘরোয়া পরিবেশে দুই পরিবারের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ করেছিলেন। কিছুদিন আগে তাঁরা সামাজিক অনুষ্ঠান করে বিয়ে করেন। তবে করোনা অতিমারীর কারণে বাইরের কোনো অতিথিকে এই বিয়েতে নেমন্তন্ন করা হয়নি।

বিয়ের পর এই বছর প্রথম দুর্গাপূজো একসঙ্গে উপভোগ করলেন মানালি এবং অভিমন্যু। মানালি সম্পূর্ণভাবে নতুন বৌ-এর সাজে ধরা দিলেন ক্যামেরায়। তাঁর পরনে ছিল লাল শাড়ি, খোঁপায় সাদা ফুলের মালা, হাতে শাঁখা-পলা-নোয়া, কপালে লাল টিপ , সিঁথিতে সিঁদুর। তবে করোনা বিধি মেনে মানালি ও অভিমন্যু পুজো মন্ডপে যাননি। এই পুজোয় তাঁরা পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। নতুন বৌ মানালির উপস্থিতিতে অভিমন্যুর পরিবারেও বইছে খুশির হাওয়া। নতুন বৌ মানালির আগমন উপলক্ষ্যে অভিমন্যুর বাড়িতে পুজোর সময় ছোট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবারের সদস্যদের সঙ্গে মানালি ও অভিমন্যু ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তোলেন। সেই ছবি মানালি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। মানালির এই ঘরোয়া রূপ নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। তাঁরা মানালি ও অভিমন্যুকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘বউ কথা কও ‘-এর মুখ্য চরিত্র মৌরির ভূমিকায় অভিনয় করে দর্শকমহলে প্রশংসনীয় হয়ে উঠেছিলেন মানালি। এরপর তাঁর ছেলেবেলার বন্ধু ও গায়ক সপ্তক ভট্টাচার্য-এল সঙ্গে তাঁর বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের পর মানালির কেরিয়ারের প্রতি মনোযোগ দেওয়া হয়ে ওঠে পারিবারিক অশান্তির কারণ। ফলে মানালি ও সপ্তকের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর কেরিয়ারের প্রতি মনোযোগী হয়ে ওঠেন মানালি। তিনি টলি ও টেলি টাউনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন। এই মুহূর্তে বেশ কিছু ফিল্ম ও সিরিয়ালে অভিনয় করছেন মানালি। মানালির শক্তিশালী অভিনয় নেটিজেনদের কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছে। গত বছর অভিমন্যু ও মানালি কোর্টশিপ শুরু করেন। এর আগে অভিমন্যুর বিয়ে হয়েছিল অভিনেত্রী অনিন্দিতা বসুর সাথে। কিন্তু সেই বিয়ে ভেঙে যায়। অভিমন্যু ও মানালি দুজনেই সম্পর্কের কঠিনতম সময় দেখেছেন। এখন তাঁদের ভক্তকুলের কামনা, অভিমন্যু ও মানালির বিবাহিত জীবন যেন সুখের হয়।