Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ব্যাট করতে নেমে মাইকেল জ্যাকসনের নাচের ভঙ্গিতে পাওয়া গেল ম্যাথু ওয়েডকে

Updated :  Thursday, December 26, 2019 9:21 PM

অস্ট্রেলিয়ার ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে বক্সিং ডে টেস্ট অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনে কিউয়িদের দুর্দান্ত বোলিং সত্বেও ক্যাঙ্গারুরা ভালো স্কোর তুলতে সক্ষম হয়। প্রথম দিনের খেলার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটের বিনিময়ে ২৫৭ রান। অপরাজিত ৭৭ রান করে ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ এবং তার সঙ্গী ট্র্যাভিস হেড(২৫)।

ইনিংসের পঞ্চাশতম ওভারে কলিন ডি গ্র্যান্ডহোম মার্নুস লাবুশানকে ৬৩ রানে আউট করার পর ব্যাট করতে আসেন ম্যাথু ওয়াডে। শুরুতেই ওয়াডে কে কয়েকটি বাউন্সার দিয়ে স্বাগত জানায় কিউয়ি বোলাররা। এরপর একটি বল সঠিক নিশানায় ইয়র্কার দেওয়ার জন্য ম্যাথু ওয়াডে সেটি প্রতিরোধ করার চেষ্টা করেন।

আরও পড়ুন : বাংলাদেশ T-20 তে Asia-XI এ ভারতের পাঁচ সদস্য, থাকছে না কোনো পাকিস্তানি ক্রিকেটার

তখন ওয়াডের ভঙ্গিমাটি কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসনের সেই বিখ্যাত মহাকর্ষ বিরোধী ঝোঁকের সাথে মিলে যায় যা তিনি আইকনিক গান ‘স্মুথ ক্রিমিনাল’ তে অভিনয় করেছিলেন। এরপর সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি ভাইরাল হয়ে যায়। একজন মাইকেল জ্যাকসন ও ম্যাথু ওয়াডের দুটি ছবি পাশাপাশি শেয়ার করে প্রশ্ন তোলেন “ওয়াডে তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো ওয়াডে?