Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: ‘মীরা’ গানের সাথে দুর্দান্ত নাচ যুবতীর, ভাইরাল হতেই প্রশংসায় নেটনাগরিকরা

Updated :  Thursday, April 28, 2022 1:16 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউ নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এই রিম্পা সাহা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা নেহাতই কম নয়। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি রিম্পা যে ভিডিওটির সূত্র ধরে চর্চায় রয়েছেন সেটি তিনি নিজের ইউটিউব চ্যানেল ‘ রিম্পা প্লাটফর্মস্’ থেকে ৭ মাস আগে শেয়ার করে নিয়েছিলেন। বর্তমানে এই ভিডিওটি ৫ লাখের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন। তারা প্রত্যেকেই এই ভিডিওর সূত্র ধরে রিম্পার ভূয়সী প্রশংসা করেছেন। সম্প্রতি এই পুরনো ভিডিওটি পুনরায় ভাইরাল হতেই আবারো নেটদুনিয়ায় নেটিজেনদের মাঝে চর্চার আলোয় নৃত্যশিল্পী রিম্পা সাহা। তিনি যে একজন দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী, সে নিয়ে কোন সন্দেহের অবকাশই নেই।

সম্প্রতি পুনরায় ভাইরাল হওয়া এই ভিডিওটিতে রিম্পা নামক মেয়েটিকে ‘মীরা’ গানের সাথে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। সারেগামাপার প্রতিযোগী রাহুল দত্তের কণ্ঠে শোনা গিয়েছে গানটি। তার কণ্ঠে ‘মীরা’ গানটি বেশ জনপ্রিয় মানুষের মাঝে। এই গানের সাথে নৃত্য পরিবেশনের সময় সাদা মানানসই শাড়ি ও অলংকারে সেজেছিলেন তিনি। খোলা চুলে, নিজের বাড়ির ছাদেই এই ভিডিওটি বানিয়েছিলেন রিম্পা, ভিডিওটি দেখলেই তা স্পষ্ট হয়। তবে সম্প্রতি তার এই পুরনো ভিডিওটি ভাইরাল হতেই আবারো নেটদুনিয়ায় নেটিজেনদের মাঝে প্রশংসিত হয়েছেন তিনি। এখনো পর্যন্ত নিজের ইউটিউব চ্যানেল থেকে মোট ১১’টি নাচের ভিডিও শেয়ার করেছেন তিনি, যার ভিউজ লাখো।