Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sapna Choudhary: স্টেজের মধ্যেই স্বপ্না চৌধুরীর গায়ে হাত দেওয়ার চেষ্টা, এমন ভিডিও সামনে এসেছে

Updated :  Thursday, January 26, 2023 11:02 AM

অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই সক্রিয়। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে বেশ পরিচিত, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি ইউটিউবের মাধ্যমে তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই সূত্র ধরেই চর্চায় স্বপ্না চৌধুরী।

সোশ্যাল মিডিয়ার পাতায় তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। সেকথা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তার শেয়ার করা যেকোনো ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে সকলের। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। সম্প্রতি একটি ধামাকেদার হরিয়ানভি গানের সাথে স্বপ্ন চৌধুরীর একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হয়েছে। যেখানে মঞ্চের উপর এক ব্যক্তিকে জোর করে অভিনেত্রীর গায়ে হাত দিতে দেখা গিয়েছে, যাতে রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন তিনি।

আসলে মঞ্চের উপর নৃত্য পরিবেশনের সময় সেখানে উপস্থিত ছিলেন একাধিক দর্শক। তাদের মধ্যেই একজন অভিনেত্রীর নাচ দেখে মত্ত হয়ে টাকা দেওয়ার নামে তার গায়ে জোর করে হাত দিতে গেলে ক্ষুব্ধ হয়ে যান অভিনেত্রী, থেলে সরিয়ে দেন দূরে। আর সেই ঝলকই ইউটিউবের ‘অল ট্রেনডস হিয়ার’ নামের চ্যানেল থেকে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায় এই মুহূর্তে সেই সূত্রেই তুমুল চর্চিত অভিনেত্রী। উল্লেখ্য এই ভিডিওটি চারবছর আগে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। এই মুহূর্তে সেই ভিডিও পৌঁছে গিয়েছে ৩০ হাজারেরও বেশি মানুষের কাছে।

পাশাপাশি ভাইরাল হওয়া এই ভিডিওতে অভিনেত্রীর আরো একটি ভিডিওর ঝলক মিলেছে। সেখানে নিজের সন্তান ও মায়ের সাথে সকলকে হাসি মুখে পরিচয় করিয়ে দিতে দেখা গিয়েছে তাকে। নিঃসন্দেহে অভিনেত্রীর ভক্তদের এই ভিডিও বেজায় পছন্দ হয়েছে। অবশ্য সেকথা আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। বলাই বাহুল্য, এই মুহূর্তে স্বপ্না চৌধুরী নিজের এই দুটি ঝলকের সূত্র ধরেই একাংশের মাঝে চর্চায় রয়েছে।